somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোস্তফা কামাল  পলাশ
“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

আগামী সংসদ নির্বাচন উপলক্ষে ব্লগার মোস্তফা কামাল পলাশের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল "বাংলাদেশ ফার্স্ট" এ দলে-দলে যোগদান করুন

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভাবতেছি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন উপলক্ষে একটা নতুন রাজনৈতিক দল গঠন করুম যে দলের স্লোগান হবে "বাংলাদেশ ফার্স্ট"। এই দলের নির্বাচনী মেনিফেস্টোতে একটাই প্রতিশ্রুতি থাকবে আর তা হলও এই দল নির্বাচিত হলে পৃথিবীতে যত সূচক চালু আছে ও যে সূচকগুলোতে বাংলাদেশ এখনও ১ নম্বর স্হানঅধিকার করে নাই তা অর্জনের গ্যারান্টি দেওয়া ও পূর্বতম রাজনৈতিকদল গুলোর কষ্টার্জিত উন্নয়ন (১ নম্বর স্হান গুলো) ধরিয়া রাখিবার নিশ্চয়তা প্রদান করা।

ছবি কৃতজ্ঞতা: দৈনিক প্রথম আলো।

যে রাজনৈতিক দলগুলো গত ৪৭ বছর ধরে দেশ ও জাতিকে বিভিন্ন সূচকে সরাবিশ্বে ১ নম্বর স্থান অর্জনে সাহায্য করিয়াছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিয়া বলিতে চাই দেশ ও জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। যেহেতু আপনারা গত ৪৭ বছরেও সব সূচকে দেশ ও জাতিকে ১ নম্বরে পৌঁছাইয়া দিতে পারেন নাই তাই দেশকে ১ নম্বর করিবার জন্য আপনাদের সামর্থ্য নিয়া দেশের মানুষ সন্দিগ্ধ। এরিস্টটল ও সক্রেটিসের মতো মূর্খ ব্যক্তিরা বলে গেছেন "যেখানেই সমস্যা সেখানেই সুযোগ"। তাই প্রস্তাবিত রাজনৈতিক দলটি দেশকে ৫ বছরের মধ্যে বিশ্বের সকল সুচকে ১ নম্বর করিবার এই অপূর্ব সুযোগ হাতছাড়া করিবার চায় না ;)



প্রস্তাবিত "বাংলাদেশ ফার্স্ট" রাজনৈতিক দলটি দলের নেতা-কর্মী-সমর্থক সকলের মুখে একটাই স্লোগান থাকিবে "উন্নয়ন" কারণ তাদের দলটি প্রতিটি সূচকেই বাংলাদেশকে ১ নাম্বারে উন্নিত করিতে চায়। নতুন দলটি আপনাদের গ্যারান্টি দিতে চায় যে "বাংলাদেশ ফার্স্ট" রাজনৈতিক দলটি একবার সরকার পরিচালনা করিয়া রাজনীতির মাঠ থাকিয়া প্রস্থান করিবে কারণ প্রতিটি সুচকে দেশের ১ নম্বর স্থান নিশ্চিত করিবার পরে এই দলটির দেশ ও জাতিকে আর কোন উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার মতো অবশিষ্ট কিছু থাকিবে না; দেশের ও জাতির কাছ থেকে লুট করিবার মতো আর কিছু অবশিষ্ট থাকিবা না; সর্বোপরি দলটি তার রাজনৈতিক স্লোগানকে বাস্তব রুপ প্রদান করিবার পরে নিজের অভিষ্ট লক্ষে পৌছিয়া যাইবে।

আমি আশাকরছি, বাংলাদেশকে সারাবিশ্বে ১ নম্বর করিবার এই রকম অপূর্ব সুযোগ হাতছাড়া করিতে চাইবেন এই রকম চালাক নিশ্চয় আপনারা না.........সুতরাং, ভবিষ্যৎ রাজনৈতিক দল "বাংলাদেশ ফার্স্ট" এ যোগ দিতে ইচ্ছুক ব্লগাররা ভুট্রা ভাঁজা নিয়া লাইনে খাড়ান....লেট করলে কিন্তু দেরি হইয়া যাইবে =p~

ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করিবার পরে মহাত্মা গান্ধী ভারতের শাসনভার গ্রহণ না করিয়া জওহরলাল নেহেরু এর উপর তা অর্জন করিয়াছিলেন। "বাংলাদেশ ফার্স্ট" রাজনৈতিক দলটি আগামী নির্বাচনে ক্ষমতায় আসিলেও ব্লগার মোস্তফা কামাল পলাশ মহাত্মা গান্ধির পথ অনুসরণ করিয়া সরকার প্রধান হইবে না। সামুর ব্লগারদের মধ্য হইতে সরকার প্রধান ও মন্ত্রীসভার সদস্যদের নিয়োগ দেওয়া হইবে। সুতরাং সামুর ব্লগাররা এখনই প্রস্তাব করুন কোন-কোন ব্লগারকে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পদে দেখিতে ইচ্ছুক।




অতিরিক্ত তথ্যসুত্র: সত্যিই সেলুকাস, এ এক অদ্ভুত উন্নয়নের দেশ!
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪
৩৪টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×