somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোটের অধিকার থাকলে পৃথিবীর শ্রেষ্ঠতম নগর পিতাও (সিটি মেয়র) নাগরিকদের দাবির কাছে মাথা নত করে: উদাহরণ কানাডার ক্যালগারির শহরের মেয়র নাহিদ ন্যান্সি

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভোটের অধিকার থাকলে পৃথিবীর শ্রেষ্ঠতম নগর পিতাও (সিটি মেয়র) নাগরিকদের দাবির কাছে মাথা নত করে: উদাহরণ কানাডার ক্যালগারির শহরের মেয়র নাহিদ ন্যান্সি

অনেক পূর্বে একবার লিখেছিলাম যে কানাডার ক্যালগারি শহরের মেয়র নাহিদ ন্যান্সি পৃথিবীর শ্রেষ্ঠতম মেয়র নির্বাচিত হয়েছিল। একবার দুইবার না পর-পর ৩ বার ক্যালগারি শহরের মেয়র নির্বাচিত হয়েছে তাও আবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে এমন এক শহরে যে শহরটি হলও কনজারভেটিভ পার্টির দুর্গ বলে পরিচিত প্রভিন্সে। মূল প্রসঙ্গে আসি। আমরা সকলেই জানি যে পৃথিবীর অধিকাংশ দেশ মুখিয়ে থাকে অলিম্পিক গেম কিংবা বিশ্বকাপ ফুটবল এর মতো বড় খেলা-ধুলার আসর গুলো আয়োজনের জন্য। কানাডার কানাডার ক্যালগারি শহর ও প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছিল ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক ও প্যারা-অলিম্পিক গেম আয়োজনের জন্য। এই গেম আয়োজনের জন্য খরচ হবে প্রায় ৪ বিলিয়ন ডলার যার মধ্যে মাত্র ৩৯০ মিলিয়ন ডলার খরচ করতে হবে ক্যালগারি শহরকে অবশিষ্ট অর্থের যোগান দিবে কানাডার ফেডারেল সরকার ও আ্যালবার্ট্রা প্রভিন্সিয়াল সরকার। শীতকালীন অলিম্পিক ও প্যারা-অলিম্পিক গেম আয়োজন উপলক্ষে ফেডারেল সরকার ও আ্যালবার্ট্রা প্রভিন্সিয়াল সরকারের কাছ থেকে প্রাপ্ত প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন ডলার দিয়ে ক্যালগারি শহরের রাস্তা-ঘাট ও খেলা-ধুলার জন্য স্থাপনার নির্মাণ করা যাবে ও অর্থনৈতিক সমীক্ষায় দেখা গেছে এই গেম দুইটা আয়োজন করলে আ্যালবার্ট্রা প্রভিন্সের পর্যটন শিল্প ব্যাপক ভাবে লাভবান হবে। ভোটের পূর্বে পত্রিকায় নিবন্ধ লিখে ব্যাখ্যা করেছে এই গেম আয়োজন করে ক্যালগারি শহর কিভাবে উপকৃত হবে।

ক্যালগারি শহরের মেয়র নাহিদ ন্যান্সি ইচ্ছে করলেই তার কাউন্সিলরদের মিটিং ডেকে ৩৯০ মিলিয়ন ডলার খরচ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। কিন্তু এই টাকাটা যেহেতু ক্যালগারি শহরের নাগরিকদের ট্যাক্সের টাকা তাই নাহিদ ন্যান্সি সিদ্ধান্ত নেন এই টাকা খরচ করে অলিম্পিক গেম আয়োজন করা নিয়ে নাগরিকরা কি ভাবছেন তা যাচাই করার জন্য। ফলে নাগরিকদের জন্য হ্যাঁ/না গণভোটের আয়োজন করেন। ভোটের প্রাপ্ত ফলাফলে দেখা যায় ৫৩ % নাগরিক অলিম্পিক গেম আয়োজন না করার পক্ষে ও ৪৭% নাগরিক অলিম্পিক গেম আয়োজন করার পক্ষে মতামত দিয়েছেন। এই ভোটের ফলাফল মান্য করার কোন বাধ্যবাধকতা ছিলও না ক্যালগারি শহরের মেয়র নাহিদ ন্যান্সির কারণ মোট ভোটারের ৩ ভাগের ১ ভাগ ভোটে অংশগ্রহণ করেছিল। এর পরেও সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যালগারি শহরের মেয়র নাহিদ ন্যান্সি ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক ও প্যারা-অলিম্পিক গেম আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অলিম্পিক কমিটিকে।

তথ্য সংশোধন: নাহিদ ন্যান্সি ইসমাইলি মুসলিম ধর্মের অনুসারী। ভারত উপমহাদেশে ইসমাইলি মুসলিম ধর্মের অনুসারীদের মূল ইসলাম ধর্মের অনুসারী হিসাবে গন্য করে না অনেকে। নাহিদ ন্যান্সির এর পিতা আফ্রিকার দেশ তানজানিয়া থেকে কানাডায় এসেছিলেন ১৯৭২ সালে। তানজানিয়ায় উনি ভারত থেকে নাকি পাকিস্তান থেকে গিয়েছিলেন তার নির্ভযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে নাই তাই পোষ্টের তথ্য সংশোধন করে দেওয়া হলো।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪২
১৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্বে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

×