somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও সিলেট বিভাগে তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে।

০৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাষ মডেল হতে প্রাপ্ত পূর্বাভাষের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ শনিবার ৬ ই এপ্রিল, ২০১৯, রাত ১১ টার দিকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার উপর কালবৈশাখী ঝড় সৃষ্টি হয়ে রাত ২ টার দিকে নীলফামারী, ৩ টার দিকে রংপুর, ভোর ৫ টার দিকে পাবনা ও গাজীপুর, সকাল ৭ টায় কুমিল্লা ও নোয়াখালী, ও সকাল ৮ টায় খুলনা, বরিশাল ও ভোলা, সকাল ১০ টায় কক্সবাজার জেলার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সমূহ সম্ভাবনা দেখাচ্ছে।

ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাষ মডেলের পূর্বাভাষ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ভয়ংকর রকমের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে বরিশাল ও পটুয়াখালী জেলার মধ্যবর্তী স্থানে। এমনকি ঐ স্থানে টর্নেডোও হতে পারে। টর্নেডো হওয়ার জন্য কোন স্থানের আবহাওয়ায় যে বৈশিষ্য থাকা দরকার তার কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে বরিশাল জেলার উপর।

আমেরিকার আবহাওয়া পূর্বাভাষ মডেল বলছে আগামীকাল রবিবার সকাল ৬ টায় জামালপুর জেলায় তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শরু হয়ে তা সকাল ৭ টা হবিগঞ্জ জেলা ও সকাল ৮-৯ টার দিকে সিলেট ও সুনামগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত হবে। একই মডেল বরিশাল বিভাগ সকল ৮-১০ টার দিকে মধ্যম মানের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা দেখাচ্ছে।

প্রতিটি ছবিতে নিচের বাম দিকের কোনায় সময় উল্লেখ করা রয়েছে। ডান দিকের কোনায় দেখা যাচ্ছে কোন মডেল ব্যবাহার করার হয়েছে পূর্বাভাষের জন্য (হলুদ রঙ)। কালার বার নির্দেশ করছে কালবৈশাখী ঝড়ের কারণে কোন স্থানে কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে।


বিশেষ দ্রষ্টব্য:

এখানে উল্লেখ্য যে ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাষ মডেলের পূর্বাভাষ এর নির্ভুলতা আমেরিকার আবহাওয়া পূর্বাভাষ মডেল অপেক্ষা একটু বেশি। আবহাওয়া পূর্বাভাষ মডেলগুলো খুবই জটিল গাণিতিক সমীকরণ ব্যবহার করে আবহাওয়া পূর্বাভাষ করে থাকে। এই মডেল গুলো কখনই ১০০% নির্ভুল আবহাওয়া পূর্বাভাষ মডেলের পূর্বাভাষ করতে পারে না। এই সীমাবদ্ধতার পরেও ২৪ ঘণ্টার পূর্বাভাষ অনেক নিশ্চয়তা নিয়ে করতে পারে এই মডেল দুইটি। তবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হওয়ার মডেল নির্দেশিত স্থান ও সময় ১-৩ ঘণ্টার তারতম্য হতে পারে। অর্থাৎ যে স্থানে সকাল ৮ টায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হওয়ার কথা সেই স্থানে সকাল ৬ টা কিংবা ১০ টায় হতে পারে। চেষ্টা করবো আগামী ১৫ দিন নিয়মিত কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাষ দেওয়ার জন্য।


নোট: সামু ব্লগের পলিসির কারণে ছবি আপলোড করতে পারলাম না বলে দুঃখিত। তবে আমার ফেসবুক ওয়ালে দেওয়া পোষ্ট থেকে দেশের বিভিন্ন স্হানে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাষ মানচিত্রগুলো দেখে নিতে পারেন।

সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৩
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×