somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগষ্ট মাসের ১৬ তারিখ পর্যন্ত দেশব্যাপী ভারি বৃষ্টিপাত ও সাম্ভব্য বন্যার পূর্বাভাষ

০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বঙ্গোপসাগর থেকে শক্তিশালী মৌসুমি বায়ু বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আবারও প্রবেশ করা শুরু করেছে। এই মৌসুমি বায়ুর প্রবাহে ইতিমধ্যেই বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে গত ২/৩ দিন থেকে। আবহাওয়া পূর্বাভাষ মডেলগুলোর সর্বশেষ পূর্বাভাষ অনুসারে আজ সোমবার থেকে আগামী সোমবার দুপুর পর্যন্ত বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলটে, ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে ও ভারতের পশ্চিম বঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার জেলায় ও আসাম ও মেঘালয় রাজ্য স্থান ভেদে ২০০ থেকে ৭০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট জেলা ও শ্চিম বঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার জেলায়। সম্ভব্য এই বৃষ্টির পানির পুরোটাই তিস্তা ও বক্ষমপুত্র নদীর মাধ্যমে যমুনা নদিতে প্রবাহিত হবে। ফলে এই ৩ টি নদীর উপকূল বর্তী জেলাগুলোতে ও সিলেট বিভাগের হাওর এলাকায় বন্যা হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আগস্ট মাসের ১৬ তারিখের পর থেকে।



ভারি বৃষ্টিপাতের পূর্বাভাষের সাথে-সাথে ভারি বৃষ্টির জন্য দায়ী আবহাওয়া বিজ্ঞানের কারণটিও জেনে নেই এই সুযোগে : আমি পূর্বে আমার বাংলা ভাষার আবহাওয়া বিজ্ঞান চর্চা বিষয়ক ৭ম পর্বে ব্যাখ্যা করেছি ভারতীয় উপমহাদেশের মৌসুমি বৃষ্টিপাতের সাথে Madden–Julian oscillation (MJO) বা সংক্ষেপে এমজেও চক্রটির সম্পর্ক থাকার কথা। আজ বা আগামী কালকের মধ্যে এমজেও চক্রটি ২ নম্বর দশায় পৌঁছাবে ও আগামী ৭ দিন প্রতিনিয়ত শক্তিশালী হতে থাকবে ও আগস্ট মাসের ১৪ তারিখ পর্যন্ত শক্তিশালী হবে। আগস্ট মাসের ১৪ তারিখ থেকে এমজেও চক্রটি শক্তি হারাতে থাকলেও ও পরবর্তী ৭ দিনও একই দশায় অবস্থান করার কথা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাষ মডেল।

সংযুক্ত ছবির ব্যাখ্যা:

প্রথম ২ টি ছবি হলও আমেরিকার ও ইউরোপিয়ান ইউনিয়নের মডেল অনুসারে আগামী ১৬ তারিখ বিকেল ৬ টা পর্যন্ত মোট বৃষ্টিপাত চিত্র
। মানচিত্রে বিভিন্ন রং বিভিন্ন পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণ নির্দেশ করতেছে।

দ্বিতীয় ২ টি ছবির হলও মৌলিক বিজ্ঞান বিষয়ক মডেল ও পরিসংখ্যান ভিত্তিক মডেল অনুসারে আগামী ২ সপ্তাহ Madden–Julian oscillation (MJO) বা সংক্ষেপে এমজেও চক্রটির অবস্থান ও শক্তি নির্দেশ করতেছে।




সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×