somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাতৃভাষা বাংলায় আবহাওয়া বিজ্ঞান চর্চা (পর্ব ১৯): (আবহাওয়া পূর্বাভাস মডেলগুলোর পূর্বাভাষ কোন দেশে বেশি কোন দেশে কম নির্ভুল হয় কেন?

২৯ শে জুলাই, ২০২২ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কেন একই আবহাওয়া পূর্বাভাস মডেল আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে অনেক সঠিক ভাবে আবহাওয়া পূর্বাভাস করতে পারলেও বাংলাদেশের কিংবা দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর করতে পারে না?

আপনারা অনেক সময়ই আমার কাছে জানতে চান কিংবা আমি নিজেও আমার লেখাগুলোতে উল্লেখ করি যে একই আবহাওয়া পূর্বাভাস মডেল আমেরিকা ও ইউরোপের দেশ গুলোতে যে পরিমাণ নির্ভুলতা সহকারে আবহাওয়া পূর্বাভাস করতে পারে সেই একই পরিমাণ সঠিক ভাবে বাংলাদেশে কিংবা দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর করতে পারে না।

ছবি কৃতজ্ঞতা: Dr. Robert Rohde, Lead Scientist, BerkeleyEarth

উত্তর টি হলও উপরের ছবিটি। ছবির প্রতিটি নীল বিন্দু নির্দেশ করতেছে একটি আবহাওয়া স্টেশন যে স্থানে দৈনন্দিন ভাবে আবহাওয়া বিষয়ক বিভিন্ন সূচক যেমন তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, বায়ু চাপ, বায়ু প্রবাহের দিক, বাতাসে জ্বলিয়বাম্পের পরিমাণ ইত্যাদি মাপা হয় ও সেই সূচকগুলো বিশ্বের প্রধান-প্রধান আবহাওয়া সংস্থা গুলোর সাথে শেয়ার করা হয়। ঐ তথ্যগুলো দিনে কমপক্ষে ২ বার থেকে ৪ বার করে আবহাওয়া পূর্বাভাস মডেল গুলোকে সরবরাহ করা হয় (আবহাওয়া পূর্বাভাস মডেল গুলো বিভিন্ন গাণিতিক সমীকরণ ("Differential equation: In mathematics, a differential equation is an equation that relates one or more unknown functions and their derivatives") দ্বারা গঠিত যে সমীকরণ গুলোর সমাধান করার জন্য বাউন্ডারি কন্ডিশন দিতে হয় নিয়মিতভাবে ( কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর-পর)) যা দেখে আবহাওয়া পূর্বাভাষ মডেল গুলো নতুন পূর্বাভাষ তৈরি করে।

যে স্থানের প্রতিদিনের আবহাওয়া বিষয়ক বিভিন্ন সূচকগুলো দিনে যতবার সংগ্রহণ করা হবে ও সেই তথ্য যত বেশিবার আবহাওয়া পূর্বাভাস মডেল গুলোকে সরবরাহ করা হবে সেই স্থানের আবহাওয়া পূর্বাভাস তত বেশি সঠিক হবে। আমেরিকা, কানাডা ও ইউরোপের দেশগুলোতে অটোমেটিক আবহাওয়া স্টেশন এর মাধ্যমে প্রতি ঘণ্টায় উপরে উল্লেখিত আবহাওয়া বিষয়ক বিভিন্ন সূচক যেমন তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, বায়ু চাপ, বায়ু প্রবাহের দিক, বাতাসে জ্বলিয়বাস্পের পরিমাণ ইত্যাদি মাপা হয় ও সেই সূচকগুলো বিশ্বের প্রধান-প্রধান আবহাওয়া সংস্থা গুলোর সাথে শেয়ার করা হয়।

উপরে উল্লেখিত ছবিতে দেখতেই পাচ্ছেন বাংলাদেশে আবহাওয়া স্টেশনের ঘনত্বের পরিমাণ। যে স্টেশন গুলো রয়েছে সেই স্টেশন গুলো তথ্য সংগ্রহ করে মানুষ দ্বারা দিনে ১ বা ২ বার। সেই তথ্যগুলো বিশ্বের প্রধান-প্রধান অবহাওয়া সংস্থা গুলোর সাথে শেয়ার করা হয় না। এই কারণে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো যখন রান করা হয় তখন বাংলাদেশের উপরের আবহাওয়া বিষয়ক বিভিন্ন সূচক যেমন তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, বায়ু চাপ, বায়ু প্রবাহের দিক, বাতাসে জ্বলিয়বাস্পের পরিমান ইত্যাদি তথ্য নিয়মিত ভাবে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলোকে সরবরাহ করা যায় না যে কারণে একই আবহাওয়া পূর্বাভাস মডেল আমেরিকা ও ইউরোপের দেশ গুলোতে অনেক সঠিক ভাবে আবহাওয়া পূর্বাভাস করতে পারলেও বাংলাদেশের কিংবা দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর করতে পারে না। আশাকরি বিষয়টি ব্যাখ্যা করতে পেরেছি।


সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:০১
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভুলে যেও

লিখেছেন জিনাত নাজিয়া, ১৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১

" ভুলে যেও "

একটু একটু করে চলে যাচ্ছি গভীর অতলে,
ধীরে সুস্থে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি
অনন্তকালের ঘরে।
যেখানে থাকতে হবে একাকি
নি:স্বীম আঁধারে।

ভালো থেক ফুল,পাখি, লতাপাতা,
ভালো থেক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×