সাভার বাজার রোড এলাকায় ছাত্রলীগ নেতার পিটুনিতে আহত প্রতিবন্ধী শামীমের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি মারা যান।
নিহত শামীম সাভার পৌর এলাকার সবুজবাগ মহল্লার জাহাঙ্গীরের ছেলে।
বুধবার রাতে সাভার বাজার রোড এলাকার উত্সব প্লাজার সামনে এক ফ্লেক্সিলোডের দোকানে টাকা রিচার্জ করতে যায় প্রতিবন্ধী শামীম। একই সময়ে সাভার থানা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সালও টাকা রিচার্জ করতে যায়। প্রতিবন্ধী শামীম ছাত্রলীগ নেতার আগে তার মোবাইল ফোনে লোড দিতে বললে ওই ছাত্রলীগ নেতা প্রতিবন্ধীর উপর চড়াও হয়। ফয়সাল শামীমকে লোহার রড দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।ররবাজার রোড এলাকায় ছাত্রলীগ নেতার পিটুনিতে আহত প্রতিবন্ধী শামীমের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি মারা যান।
নিহত শামীম সাভার পৌর এলাকার সবুজবাগ মহল্লার জাহাঙ্গীরের ছেলে।
বুধবার রাতে সাভার বাজার রোড এলাকার উত্সব প্লাজার সামনে এক ফ্লেক্সিলোডের দোকানে টাকা রিচার্জ করতে যায় প্রতিবন্ধী শামীম। একই সময়ে সাভার থানা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সালও টাকা রিচার্জ করতে যায়। প্রতিবন্ধী শামীম ছাত্রলীগ নেতার আগে তার মোবাইল ফোনে লোড দিতে বললে ওই ছাত্রলীগ নেতা প্রতিবন্ধীর উপর চড়াও হয়। ফয়সাল শামীমকে লোহার রড দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


