somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষেপণাস্ত্র উৎপাদনে বিশ্বে ষষ্ঠ অবস্থানে ইরান :

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইনকিলাব ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমস্যা সমাধানের লক্ষ্যে ছয় জাতি-গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ গত সোমবার তেহরানে বলেছেন, ক্যাথেরিন অ্যাস্টোন আমাকে ফোন করে ছয় জাতি-গোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনা আবার শুরু করার আগ্রহ প্রকাশ করেছেন। এর জবাবে আমি বলেছি, ইরানও আলোচনা শুরু করতে চায়। ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি অবসর নেয়ার আগে বার্তা সংস্থা ফার্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সক্ষমতার দিক থেকে মধ্যপ্রাচ্য শীর্ষে এবং বিশ্বে ছয় নম্বর অবস্থানে রয়েছে ইরান। সাক্ষাৎকারে তিনি ক্ষেপণাস্ত্র নির্মাণের ক্ষেত্রে ইরানের এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি কারণও উল্লেখ করেন। ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য সলিড বা নিরেট জ্বালানি তৈরির প্রযুক্তি ইরানের অর্জন এবং ‘সিজ্জিল’-এর মতো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণ ইরানকে এ অবস্থানে নিয়ে যেতে সহায়তা করেছে বলে উল্লেখ করেন তিনি। আল-জাজিরা, বিবিসি অনলাইন
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ক্যাথেরিন অ্যাস্টোন ইরানের সঙ্গে আলোচনায় ছয় জাতি-গোষ্ঠীর প্রধান আলোচকের দায়িত্ব পালন করছেন। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, চীন ও জার্মানির সমন্বয়ে ৫+১ গ্রুপ বা ছয় জাতি-গোষ্ঠী গঠিত। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমি অ্যাস্টোনকে বলেছি, শুধু আলোচনা করে সময় নষ্ট করার পরিবর্তে আমরা সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধান চাই।
এদিকে, অ্যাস্টোনের মুখপাত্র রোববার এক বিবৃতিতে জানান, টেলিফোনে আলাপের সময় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফকে শুভেচ্ছা জানান অ্যাস্টোন। ইরানের পরমাণু বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানে নিজের দৃঢ়তা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরে অ্যাস্টোন বলেন, ইরানের নতুন আলোচক নিয়োগ দেয়া মাত্র তার সঙ্গে বৈঠকের জন্য ছয় জাতি-গোষ্ঠী প্রস্তুত রয়েছে। দ্রুত সুস্পষ্ট ফলাফল পাওয়া যায়Ñ এমন আলোচনার ওপর গুরুত্বারোপ করেন অ্যাস্টোন। ইরান ও ছয় জাতি-গোষ্ঠী পরমাণু ইস্যুতে এ পর্যন্ত কয়েক দফা বৈঠকে বসেছে। গত বছর জুনে মস্কোয় দু’পক্ষের মধ্যে সর্বশেষ বৈঠক হয়। তবে, আজ পর্যন্ত এ ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দু’পক্ষ। পশ্চিমা দেশগুলো ইরানকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার জন্য অভিযুক্ত করলেও তেহরান বলছে, দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। ইরান আরো বলেছে, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনা তার ন্যায্য অধিকার এবং এ ব্যাপারে কোনো ছাড় দেবে না তেহরান।
উল্লেখ্য, এবারে ইরান এবং ছয় জাতি-গোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে নতুন করে গভীর আলোচনার জন্য স্বাগতিক হতে প্রস্তুত রয়েছে কাজাখস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কাইরাত সারিবাই সাংবাদিকদের কাছে বলেন, প্রয়োজনে গভীর আলোচনার প্রক্রিয়ায়ও অবদান রাখতে প্রস্তুত রয়েছে তার দেশ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×