somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেউ কি শুনছেন একজন বাংলাদেশীর হৃদয়ের আকুতি?

৩১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম যেদিন শুনলাম ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের সহ-আয়োজক বাংলাদেশ, কতটা খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবনা। আমার দেশে হবে ক্রিকেটের বিশ্বকাপ!! মাঠে গিয়ে খেলা দেখব বিশ্বকাপের ম্যাচ! নানা দেশ থেকে দর্শকেরা আসবে আমাদের দেশে খেলা দেখতে। সারা বিশ্ব জানবে বাংলাদেশের নাম।

কিছুদিন পর যখন জানলাম বিশ্বকাপের উদ্ভোদনী অনুষ্ঠান হবে বাংলাদেশেই তখন আনন্দের সীমা রইলোনা। অলিম্পিকের উদ্ভোদনী অনুষ্ঠান দেখি, বিশ্বকাপ ফুটবলের উদ্ভোদনী অনুষ্ঠান দেখি, এবার আমার দেশেই দেখব সরাসরী! ভাবতেই লাফিয়ে উঠছিলাম কিছুক্ষন পর পর। উদ্ভোদনী অনুষ্ঠানে সারা বিশ্ব দেখবে বাংলাদেশ শুধু দারিদ্রতার দেশ নয়, শুধু বন্যা-ঘূর্নিঝড়ের দেশ নয়। বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। নিজস্য ঐতিহ্য। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। বাংলাদেশের আছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত, আছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন যেখানে আছে বিরল রয়েল বেঙ্গল টাইগার। বাংলাদেশের আছে আদিবাসীদের বৈচিত্রময় অনন্য সুন্দর ঐতিহ্য। হাজারো রঙ্গের ছটায় বর্নীল আমার এই দেশকে নতুনভাবে দেখবে সারা বিশ্ব! সারা বিশ্বের বিস্ময় আমার বাংলাদেশ!

কিন্তু বিধাতার মনে হয় আমার সুখ সহ্য হলোনা। তিনি এমন ব্যবস্থা করলেন যে এখন আমাকে কেউ ফ্রি টিকেটি দিলেও উদ্ভোদনী অনুষ্ঠান দেখতে যাবনা।

কিসের জন্য যাব? কেন যাব? কাদের দেখতে যাব? বচ্চন পরিবারকে দেখতে? রাহাত ফতেহ আলীর গান শুনতে? ভারতীয় ৫৮ জন শিল্পীর নাচ-গান দেখতে? আমার দেশে, আমার মাঠে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে এটাই দেখতে যাব? না। কখনোই না।

পত্রিকা মারফত জানা গেছে, ভারত বলেছে উদ্ভোদনী অনুষ্ঠানটা বাংলাদেশ নিজেদের ইচ্ছেমত করতে পারবে যেহেতু তারা সমাপনী অনুষ্ঠান করবে।
বিসিবি অনুষ্ঠানটি আয়োজনের জন্য বাংলাদেশের 'এটিএন ইভেন্ট ম্যানেজমেন্ট' ও ভারতের 'উইজক্রফট' কে। তারা যৌথভাবে আয়োজন করবে। উইজক্রফট কে মূলত কারীগরি সহয়তার জন্যে দায়িত্ব দেয়া হয়েছে।

কিন্তু এটিএন ইভেন্ট ম্যানেজমেন্ট যার চেয়ারম্যান মাহফুজুর রহমান, পুরো অনুষ্ঠানটি সাজাচ্ছে ভারতীয় শিল্পীদের দিয়ে! অমিতাভ বচ্চন, তার স্ত্রী, ছেলে, ছেলের বউ সহ মোট ৫৮ জন আসবে নাচা-গানা করতে! বাংলাদেশের শিল্পীদের মধ্যে কেবল 'ইভা রহমান' থাকেবন যিনি কিনা মাহফুজুর রহমানের স্ত্রী!! কেন? আমাদের কি সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, সুবীর নন্দী, শাকিলা জাফরেরা নাই? আমাদের কি লালন, শাহ আব্দুল করিমের মত বিশ্বমানের বাউল নেই? তাদের গান তো সারা বিশ্বেই জনপ্রিয়!! আমাদের কি হাবিব, অর্নব, বাপ্পা, জেমসের মত আন্তর্জাতিক মানের শিল্পী নেই?

পুরো বিশ্ব দেখবে বাংলাদেশে অনুষ্ঠেয় ওপেনিং সিরেমনিতে ভারতীয়রা পারফর্ম করছে, তারা তাদের সংস্কৃতি তুলে ধরছে? বিশ্ব কি ভাববে? বাংলাদেশের কোনো ভালো শিল্পী নেই, বাংলাদেশের তুলে ধরার মত ঐতিহ্য নেই!!

কেন এই নির্লজ্জতা? কেন নিচুমানসিকতা? কেন নিজের স্বকীয়তাকে বিলীন করে দেয়া? কিসের স্বার্থে? কার স্বার্থে? আমরা কি চেয়ে চেয়ে দেখবোই শুধু?

না! আমরা প্রতিবাদ করবো। আমরা সোচ্চার হব এই অন্যায়ের বিরুদ্ধে। আমরা কয়জন ঠিক করেছি এটিএনের অফিসের সামনে বা বিসিবির অফিসের সামনে মানববন্ধন করব। প্রতিবাদ করবো। তারপরেও যদি এর পরিবর্তন না হয়, তাহলে উদ্ভোদনী অনুষ্ঠান বর্জন করব।

আপনারা আসুন আমাদের সাথে। বাংলাদেশের এই অপমানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি আসুন। বিসিবিকে মেইল করে জানান আপনার আপত্তির কথা। সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয় এর প্রতিকার পাবো।

বিসিবির সাথে যোগাযোগ করুন।
Phone: +880 2 803 1101-4
Fax: + 880 2 803 1199
Email: [email protected]

তাদেরকে মেইল করুন। আপনার সব আত্বীয় স্বজন, বন্ধু বান্ধব যারা খবরটা জানেনা, তাদেরকে জানান। সোচ্চার হন এই অন্যায়ের বিরুদ্ধে।

যদি এতকিছুর পরেই এটিএন তাদের সিদ্ধান্ত বদল না করে তাহলে তাদেরকে বলবো উদ্ভোদনী অনুষ্ঠান বাংলাদেশে নয়, ভারতের কোনো শহরে করুন। আমরা ঢাকাকে ভারতের কোনো শহর বানাতে দিবনা।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২১
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×