“কাদের মোল্লার পুত্র হাসান জামিল প্রতি”
– আরিফ রহমান
হাসান জামিল…
তুমি কি জানো ? শুধু বাংলার পতাকা ওড়ানোতে
গাছে ঝোলানো পল্লবের বুকে পরপর পাঁচটি গুলি করেন তোমার আব্বা।
হাসান জামিল…
তুমি কি জানো ? শুধু বাংলাদেশ শব্দটি উচ্চারণ করার দায়ে
তোমার বাবা জবাই করেন মহিলা কবি মেহেরুন্নেসাকে।
তোমার আব্বা মিরপুর দশ নম্বর জল্লাদখানায় তিন শতাধিক মানুষকে হত্যা করে।
ছাব্বিশ মার্চ মার্চ মিরপুরের হযরত আলী লস্কর
তার গর্ভবতী স্ত্রী তার দুই মেয়ে এবং দুই বছরের এক ছেলেকে মারে এক মেয়েকে ধর্ষণ করে তোমার বাবা।
হাসান জামিল…
তুমি কি একটুও বিস্মিত হও না;
যেই মেয়েটাকে তোমার বাবা ধর্ষণ করেছিলো সেই ধর্ষিতা মোমেনা তোমার আব্বার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে…
সরাসরি নির্মোহ কণ্ঠে…
হাসান জামিল…
তোমার বাবা একজন খুনি ছিলো, একজন ধর্ষক ছিলো, একজন কাসাই ছিলো… মানুষের কসাই।
হাসান জামিল…
তুমি কি জানো ? তোমার বাবাকে বাংলার মানুষ কতটা ঘৃণা করে ? কতোটা ?
হাসান জামিল…
তোমার জন্য বড় দুঃখ হয়। তুমি মানুষ না,
তুমি রাজাকারের পুত্র…
“কাদের মোল্লার পুত্র হাসান জামিল প্রতি” – আরিফ রহমান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।