somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। ~~ স্বপ্নেরা ~~ ।।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিপ্লবী শব্দগুলো প্রায়ই এই ছোট্ট শহরের অনলউৎস। জোয়ার-ভাটার মত সুখ-দুঃখের গল্প এখানে ছিল হয়ত কোন এক কালে , এখন শুধুই ক্ষরা।ক্ষরা...ক্ষরা... ক্ষরা... রক্তবন্যাও মলিন করতে পাড়ছে না এতটুকু। মরন-ক্ষরা জ্বলে পুড়ে ছাই করছে প্রতিদিন ছোট্ট কোমল শিশুগুলোকে। মায়েদের চোখের জল শুকিয়ে গেছে।

এ কোন আদিম রূপকথা নয় যে ডাইনী বুড়িকে শেষ করতে যুবরাজ তাঁর পঙ্খীরাজ ঘোড়া ছুটাবে। এখানে সূর্যদয় হ্রদাত্তাকে কম্পিত করে। ফাগুন এক কালো ডাইনী। এ শহরের ধূলীকনাও নরবলীর উৎসবে উত্তেজিত উত্তপ্ত।

আমরা যারা খুব ইতিহাস পড়েছি তারা এই মৃত নগরীর মৃত্যুকুঠুরীতে আত্মগোপন করে মৃত সেজে ইতিহাস হতে চাইছি। যেন এই নগরীর রক্তস্রোত আমাদের না রাঙাতে পারে।

আমরা লিখি। মৃত্যুকুঠুরীতে বসে এক চন্দ্রস্নাত রাতের ইতিহাস লিখি। আমরা ইতিহাস গাথার জালে স্বপ্নকে ধরতে লিখি। আমরা লিখি। লিখে লিখে আমরা সব বয়সগুলোকে একটা দোলনায় চড়িয়ে দেই। তখন বয়সগুলো স্বপ্নালু চোখে চড়কা কাটা চাঁদের বুড়ির গান শুনে... কখনও কানা মাছি ভোঁ ভোঁ খেলে...কখনও বা প্রিয়তার চোখে চোখ রাখে...

স্বপ্নে স্বপ্নে মাতাল বয়সগুলু ভুলে যায় এটা স্বপ্ন। তাঁরা হাটতে গিয়ে হোঁচট খেয়ে জুতো পড়ে। পথে চলতে গিয়ে পথ না পেয়ে রাস্তা বানায়। হাজার বছরের পথ চলার রাস্তা।

এক সময় ঘুম ঘোরে হাত থেকে ইতিহাস বইটা পরে যায়। চিনেমাটির বাসন-কোসন ভেঙ্গে একাকার......।


বয়সগুলো জেগে উঠে...... বিপ্লবী হয়ে উঠে......চিত্কার করে উঠে......কেঁদে উঠে...... রণাঙ্গনে দাড়ায়। ইতিহাসের সাহসপিন্ডকে হৃদপিন্ডে অস্ত্রপ্রচার করে খুব যত্নে লুকিয়ে রাখে। এক এক জন সময়কে জয় করা বিপ্লবী নেতা হয়ে উঠে।

এরপর...লাস...আর...লাস। রক্ত... রক্ত... রক্ত।

বারুদের গন্ধ...চুল পোড়া গন্ধ...চামড়া পোড়া গন্ধ...মাংস পোড়া গন্ধ...মগজ পোড়া গন্ধ...।

তারপর সদ্য স্নাতক আর্কিওলজিস্টরা শিশুর কোমলতার গন্ধ খুজতে আসে।

বিপ্লবী শব্দগুলো ছিল এই ছোট্ট শহরের অনলউৎস।মা কাঁদতে ভুলে গেছে। শুধু একটা নিউরন আছে যে প্রায়ই গভীর ঘুম নগরীতে পঙ্খীরাজের মত আসে।ভ্রুনের প্রথম স্পর্ষানুভূতি। সাবধানে কোলে নেওয়া প্রথম শিশুর কোমলতা।তার সদ্য গজানো দাতের হাসি।


এরপর গান পাউডারের গন্ধে ঘুম ভাঙ্গা সকাল।আর এলমেলো ব্রাশফায়ার............

এই নগরীতে স্বপ্ন দেখতে নিষেধ নেই, বিপ্লবী হতে নিষেধ নেই।শুধু শান্ত হয়ে উঠতে চাওয়া নগরীটা প্রায়ই ঢেকে যায় কোন পোড়া পোড়া ধূয়ায়।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৪
০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×