নিঃশব্দ অশ্রু
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটি দিন যেন কেটে যায় তোমারই প্রতীক্ষায়। অদৃশ্যে অগোচরে তোমার মলিন চোখ তাড়িয়ে বেড়ায় আমায়। কিন্তু ধরা দেয়না প্রকাশ্যে। শুধু দূরে ঠেলে দিতে চায় যদিও তা পারেনা।
জীর্ন দেহটি সচল হচ্ছে ধীরে ধীরে। কোষগুলো সক্রিয় হচ্ছে দ্রুতবেগে। কনিকাগুলো গতিশীলতা পাচ্ছে শিরা উপশিরায়। সকল কিছুতে আসছে পরিবর্তন আসছে নতুনত্ব। তোমার মাঝেও পেয়েছি নতুনত্ব। নতুনত্ব এসেছে তোমার ভালবাসায় , নতুনত্ব দেখেছি তোমার আন্তরিকতায়, নতুনত্ব খুজে পেয়েছি তোমার মমতায়।
অথচ হৃদয় মাঝে দাহন করছে প্রতিটি ক্ষনে শুধুই তোমার শূন্যতায়। তোমার অনুপস্থিতি মানে যেন দেহ থেকে আত্মা , মন থেকে হৃদয় হীনতা। কিন্তু সর্বদা তুমি আছো পাশে ।
এ মন কে বুঝাবে ? এ মন কে মানাবে? তাইতো প্রতীক্ষায় থাকি কখন তোমার থেকে দূরত্ব কমিয়ে আনবে কিছুটা সময়ের জন্য হলেও। কিছুটা সময় তোমার ভালবাসায় স্নিগ্ধ হবো।
ভাবনা থেকে অতৃপ্তি , অপ্রাপ্তি... অপ্রাপ্তি থেকে কষ্ট ....কষ্ঠ থেকে আসে কান্না .... আর এ কান্না হয়ে নিঃশব্দ। গন্ড বেয়ে বয়ে চলে আর ভিজিয়ে দিয়ে যায় নিঃশব্দ অশ্রু।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের...
...বাকিটুকু পড়ুন
নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০

টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।
টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।
বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের...
...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত...
...বাকিটুকু পড়ুন