somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাষ্ট টাইম ভোটার ও বিড়ম্বনা

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সকালের ঘুমটা ভাঙ্গার কিছুক্ষনের মাঝেই হৃদয়ের ফোন।
কি খবর, কেমন আছো?
ভোট দিতে কখন যাচ্ছো?
বললামঃ যাবো, দেখি দুপুরের দিকে।
জীবনের প্রথম ভোট দিতে যাবো আজই। প্রথম দিকে লম্বা লাইন থাকতে পারে তাই বেলা বাড়লে যাওয়ার চিন্তা ছিলো। কিন্তু আম্মুর ডাকাডাকিতে আর পারলাম না।
তারাতারি চল..... পরে ঝামেলা হতে পারে, একা একা কিভাবে ভোট দিবি, রোদের ভিতরে সিরিয়ালে থাকতে হবে ইত্যাদিতে আর বসে থাকার উপায় নেই।
হৃদয়ের সাথে কথা বলতে বলতে একটা রুটি গলধঃঘরন করে রেডি হয়ে নিলাম দ্রুত।
চললাম প্রথম ভোট দিতে। বাসা থেকে ১০ মিনিট দূরের স্কুলে ভোট কেন্দ্র। নানু,আম্মু, বড় খালা, কাজিনের বউ মানে আমাদের ভাবী আর আমি সহ আমরা ৫ জন। পথে পথে বড় খালা করে যাচ্ছেন নারীদের মাঝে পছন্দের প্রার্থীর ক্যাম্পেইন।
অল্প কিছুক্ষন হলো ভোট দেয়া শুরু হয়েছে ইতিমধ্যেই আমরা হাজির। যতটুকু ভীড় মনে করেছিলাম তখনো ভোটারের উপস্থিতি ততটা নাই। কিছুটা প্রশান্তি লাগলো .... নাহ দ্রুতই ভোট দিয়ে ফিরতে পারবো।

ভোটকেন্দ্রে উপস্থিত হতেই বিপত্তি। লাইনে দাড়াতেই নামলো বৃষ্টি, লাইন ছেড়ে গিয়ে আশ্রয় নিতে হলো পাশের দোকানের ঝাঁপের নিচে। অল্প কিছুক্ষনের মাঝেই বৃষ্টি চলে গিয়ে রোদ ঝলমলে আকাশের দেখা মিললে।

প্রথমে এক সিরিয়ালে দাড়ালে নতুন ভোটারের ভোটারের লাইন ভিন্ন হওয়ায় আম্মুর আর বড় খালার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম। সিরিয়াল শেষে যখন সামনে গেলাম তখন তো মাথায় হাত..... কেন্দ্রে গেলাম ভোট দিতে কিন্তু ভোটার নাম্বার কত তাই তো জানিনা..... আইডি কার্ড নিয়ে গিয়েছি কিন্তু তা দিয়ে তো আর ভোট দেয়া যাবে না, এই কথা কে জানে?

ভোটার নাম্বার জানার স্থান দেখিয়ে দিলেন ভোটকেন্দ্রে নিয়োজিত একজন মুরুব্বী। সেখানেও বিপত্তি…. খুঁজে পাওয়া যাচ্ছেনা আমার সিরিয়াল নাম্বার।অবশেষে পাওয়া গেলো,নাম, বাসার এড্রেস ঠিক আছে কিন্তু আইড কার্ডের সিরিয়ালে মিলছে না।আশে পাশে কেউ নাই পরিচিত। খুবই বিব্রত লাগছিলো।উদ্ধার করলেন এলাকার এক আঙ্কেল……….. আরে ওতো আমাদের রহমান ভাইর মেয়ে।সব ঠিক আছে যেহেতু ভোট দেয়ার ব্যবস্থা করে দাও।যাক বাবা বাঁচা গেলো।

নির্দিষ্ট রুমে প্রবেশ করে কি করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না।কিছুক্ষন দাঁড়িয়ে থাকলাম।সহযোগিতা করলেন এক আপু। দেখিয়ে দিলেন কি করতে হবে। তার সহায়তায় আঙ্গুলে অমোচনীয় কালি লাগানো, তিনটি ব্যালটের জন্য টিপসই দেয়া, ব্যালট ও সিল সংগ্রহ করে ভোট দেয়ার প্রস্তুতি সম্পন্ন। কিন্তু ভোট যে দিতে হবে কালো কাপড় দিয়ে ঘেরা “নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন” লেখা গোপন স্থানে তা কি আর ফাষ্ট টাইম ভোটার হিসেবে আমি জানি??? ভোট বক্সের কাছে দাড়িয়েই ভোট দেয়া শুরু করছিলাম ……….. হাঁক দিলেন সেই আপু…. এই কি করো, কি করো? ভোট তো দিতে হবে ঐ জায়গায় গিয়ে। আবারো বিব্রত হলাম এখানে।রুমে উপস্থিতরা কেউ কেউ একগাল হাসি দিতেও ভুললেন না।
গোপন স্থানে ভোট দিয়ে ফিরে এলাম ব্যালট ভাঁজ না করেই।সেই আপুর হেল্প নিয়ে ভাঁজ করে তিনটি ব্যালট ফেলে দিলাম ভোট বক্সে।…………………. যাক অবশেষে দিয়ে ফেললাম জীবনের প্রথম ভোট।
বেরিয়ে এসে মা খালা কাউকে আর পেলাম না। রিকশা নিয়ে সোজা চলে আসলাম বাসায়।
বাসায় এসে উল্টো ফাঁপড় দিলাম হৃদয়কে। আমার আগে ভোটার হয়েও এখনো ভোট দিতে পারলে না, আমি ফাষ্ট।…………
দেখা যাক এবার ভোট কাজে লাগে কিনা????


৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×