চতুর ইকরামের পাশে সবাই খালিদের পাশে কি কেউ নেই
২৩ শে জুলাই, ২০১১ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যারা গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট কিংবা একটু সচেতন, তারা নিশ্চয়ই গত কয়েকদিন ধরে দেশের অন্যতম অনলাইন শীর্ষ নিউজ ডটকম-এর স্বার্থ সংশ্লিষ্ট একটি সংবাদ লক্ষ্য করেছেন। শুধু যে এটি শীর্ষ নিউজের স্বার্থ সংশ্লিষ্ট তা বলবো না, এটা সকল স্বাধীন সাংবাদিকতাকামীর স্বার্থ সংশ্লিষ্ট। সরকারের নিলজ্জ আচরনের পর সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে নিন্দা আসছে। আমি নিজেও এর নিন্দা জানিয়েছি এর আগে। আশাকরি সরকার বাহাদুর একটা পর্যায়ে গিয়ে তাদের সিদ্ধান্ত পাল্টাবে।
পাঠক আমি স্বাধীনতাকামী সংবাদ কর্মীদের দলে। আপনারা নিশ্চয় দেখেছেন, গত বৃহস্পতিবার শীর্ষ নিউজের অপর আর একটি সংবাদ। সেটি হলো শীর্ষ নিউজের স্টাফ রিপোর্টার খালিদ হোসেন’র সঙ্গে শীর্ষ নিউজের কোন সম্পর্ক নেই। যারা এখনো দেখেননি তারা একটু কষ্ট করে দেখে নিবেন। সংবাদ কর্মীকে বহিস্কার করার পর তার ছবি সহ সংবাদ সম্প্রতি আমাদের কিছু কিছু নষ্ট মিডিয়া ব্যবসায়ি চালু করেছে। ধরে নেবো শীর্ষ নিউজ সম্পাদক ইকরামুল হক তাদের অনুকরন করেছেন মাত্র। খালিদকে বহিস্কারের কারণ সম্পর্কে ওই সংবাদে বলা হয়েছে তার সম্পর্কে বিভিন্ন অভিযোগ প্রমানিত হয়েছে। কিš‘ কি সেই অভিযোগ তা বলা হয়নি।
আমি ব্যাক্তিগতভাবে ইকরাম সাহেবকে চিনি। অত্যন্ত চতুর প্রকৃতির এই লোকটি নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের বাবাকেও চোর বানাতে পারেন। খালিদের ক্ষেত্রেও তাই হয়েছে। এটা এ জন্য বলছি কারণ আমি পুরো বিষয়টি নিশ্চিত হয়েছি।
কোন অনৈতিক কর্মকান্ডের জন্য না খালিদকে বহিস্কার করা হয়েছে তারেক রহমানকে নিয়ে লেখা একটি প্রতিবেদন নিয়ে। বহিস্কারের পর খালিদকে অফিসে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। এটা কি ধরনের সাংবাদিকতা। কেউ কি নেই খালিদের পক্ষে দাড়ানোর। খালিদের সংবাদটি ছিলো বাঙলা ভাষাভাষি লন্ডনের একটি ওয়েব সাইটের কপি মাত্র। খালিদের ভুল এখানেই সে ওই ওয়েব সাইটের সূত্র ব্যবহার করেনি। কিš‘ ইকরাম সাহেব যেসব সংবাদ লেখেন তার কয়টায় সে সূত্র উল্লেখ করেন।
ইকরাম সাহেবের ওয়েব সাইট কাদের টাকায় চলে, সে জবাব কি কারো জানা আছে। থাকলে জানাবেন। আর লিখতে ই”েছ হ”েছ না। লিখলে সামুর ব্লগাররা ধৈয্যহারা হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১১ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন