somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কান পেতে রই.........

১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন প্রায় ভাঙ্গা একটা চেয়ারে বসে একটি এম.পি.থ্রি সিডির কভারের পেছনের দিকে,গানের লিস্টগুলো খুব মনোযোগ সহকারে দেখছে।সামনে কম্পিউটারে প্রায় ঘন্টাখানেক ধরে একই রবীন্দ্র সংগীত বারবার বেজে চলছে,"কোন পুরাতন প্রানের টানে ছুটেছে মন......"

লোকটির মুখ দেখে বোঝার উপায় নেই গানটি তিনি উপভোগ করছেন নাকি বিরক্ত হচ্ছেন।অয়ন অনেক চেষ্টা করেও লোকটির সাইকোলজী বুঝতে পারলো না
একটি সরকারী ভবনের ১০ তলা থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে অয়ন সিদ্ধান্ত নিল,যা থাকে,সরকারী চাকরীই করতে হবে।দুপুরবেলা কড়া ঝালের সালাদ দিয়ে গরুর মাংস আর ভাত খেয়ে আয়েশ করে কম্পিউটারে হালকা ভ্যলুমে রবীন্দ্রসংগীত ছেড়ে দিয়ে কখন যে ঘুমিয়ে যাব........
ঘুম থেকে উঠেই দেখব পি্যন এক কাপ গরম কফি ভর্তি মগ হাতে নিয়ে দাড়িঁয়ে আছে।ঘুম পুরোপুরি ভাঙ্গার আগেই বলে বসবে,
স্যার, কফিটা খেয়ে নিন।
স্যার একটা কথা বলব
-হ্যা, বল
স্যারের কি শরীর খারাপ লাগছে?তাহলে বাসায় চলে যান।আমি একটা রিক্সা ডেকে নিয়ে আসি।
এ জাতীয় কথাবার্তা নিশ্চয় বলবে।সরকারী পিয়নদের স্বভাবই এরকম।একজন অফিসে প্রতিদিন ঘুমালেও তাকে মুখ কাচুমাচু করে এসে বলবে,"স্যার,আপনার কি শরীর খারাপ হয়েছে?" যেন জগতের সবচেয়ে অবুঝ বাসিন্দা।

অয়ন খুব দ্রুত নেমে চলছে।হঠাৎ দেখতে পেল এক জবুথুবু ধরনের বুড়ো মানুষ চা-বিড়ির ছোটখাটো পসরা সাজিয়ে বসে আছে রেলিং ঘেঁসে।অয়ন বুঝতে পারছিল না সে কোন তলায় আছে।ওর খুব জানতে ইচ্ছে হচ্ছিল,তাই আবার উপরের তলায় উঠে গেল।অয়ন এখন ৩য় তলায়।
৪র্থ বা ৫ম তলায় হলে ভালো হতো।এক কাপ চা আর একটি সিগারেট খেয়ে,লোকটার সাথে কিছুক্ষন গল্প করে বাকী পথটুকু নামা যেত।যাত্রাপথে ছোট্র বিরতি।দোতলা মানে তো নিচেই চলে এসেছি।

অয়ন লোকটাকে কি নামে ডাকবে বুঝতে পারছে না।সাধারনত এইবয়েসী লোককে "চাচা" ডাকাই উচিৎ।কিন্ত কেন যানি লোকটাকে ওর চাচা ডাকতে ইচ্ছে হলো না।চাচা ডাক নিশ্চয় লোকটা সবসময় শোনে।



দাদাজান,দুধ-চিনি বেশি দিয়া এক কাপ চা আর একটা বেনসন দ্যান।অয়ন গলায় "খুব সম্মান করছি" একটা ভাব নিয়ে এসে কথাটা বলল।
দাদজান আপনি এখানে কটদিন ধরে আছেন?
এই অন্ধকারের মধ্যে বসে থাকতে ভালো লাগে?
দাদাজান ঢাকায় আপনি কোথায় থাকেন?
প্রশ্নটা করেই অয়নের চোখ গেল এক অন্ধকার কোনায়।একটি তাল চিটচিটে বালিশ,আর একপাশেকম্বলখানা বিবর্ন একটি চাদর দিয়ে কোলবালিশ বানিয়ে রেখে দেয়া।

দাদাজান সেই প্রথম থেকেই অদ্ভূত দৃষ্টিতে তাকিয়ে আছে অয়নের দিকে।লোকটার চোখ লালও না আবার হলুদও না।কেমন যেন ঘোরলাগা দৃষ্টি।অয়ন তার চোখের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করল।
অয়ন এইমাত্র লক্ষ্য করল এখনও চুলোই ধরানো হ্য়নি।লোকটিও সেই একইরকমভাবে অয়নের দিকে তাকিয়ে আছেন।
অয়নের অস্বস্তি লাগতে শুরু করল।সে প্রায় চলেই যাচ্ছিল,

বাবা,অসুখে পইড়া সব ট্যাকা খরচ কইরা ফালাইছি।চা পাতি,চিনি, কিনুম সেই ট্যাকাও নাই।অনেকে আসে,ফিরাইয়া দিই,কি করুম.....কিন্তু তোমারে ফিরাইতে মন সায় দিতাছে না।

লোকটার কথা শুনে অয়ন ভ্যাবাচাকা খেয়ে গেল।লোকটাকে এখন কেমন মায়াবান মায়াবান মনে হতে লাগল অয়নের কাছে।অনেক মায়াবতী দেখেছে সে,কিন্তু মায়াবান বোধহয় সে এই প্রথম দেখল।


৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×