somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এত প্রাণহানির দায় যাদেরকে নিতে হবে...

০১ লা মার্চ, ২০১৩ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদেশে আজ প্রায় ৫০ জন অথবা তারো অধিক মানুষ নিহতের ঘটনায় মানুষ আতংকগ্রস্থ। কেউ কেউ গৃহযুদ্ধের গন্ধ পাচ্ছে। কেউ কেউ তো আর্মি নামিয়ে ফেলেছে গুজবে কান দিয়ে, কেউ বলছে এত মানুষ হত্যার দায় কে নিবে? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংক্ষেপে বলতে গেলে এই প্রাণহানির দায় নিতে হবে সেইসব রাজনীতিবিদদের যারা বাংলাদেশের বিরোধিতাকারী জামাত-শিবিরকে কোন না কোন ভাবে এইদেশে প্রতিষ্ঠিত হবার জন্য সহযোগিতা করেছেন। আমি বিশ্বাষ করি মুক্তিযোদ্ধা জিয়া যদি জামাতকে রাজনীতি করার সুযোগ করে না দিত..পাকিস্তানী পার্সপোর্টধারী গোলাম আযমকে বাংলাদেশের নাগরিকত্ব না দিত. তাহলে আজ আমাদের এই অবস্থা দেখতে হত না। রাজাকারদের বাচাতে যারা আজ নিজের জীবনকে তুচ্ছ করে রাস্তায় নেমেছে তাদের বেশিরভাগেরই যুদ্ধের পর জন্ম হয়েছে। তবে কেন তারা আজ বিপদগামী? কেন তারা এতদিন ভ্রান্তধারনা পোষণ করে বড় হয়েছে? কেন তারা প্রকৃত ইতিহাস জানে না এবং জানতেও চায় না? কারন অত্যন্ত সুকৌশলে জামাতের এই রাজাকারেরা নিজেদের বাচাতে এইসব মানুষকে ব্যবহার করে টিকে থাকতে চেয়েছে এই দেশে। তারা নিজেদেরকে মহামানব হিসেবে উপস্থাপন করেছে, ধার্মিক হিসেবে নিজেদেরকে যাহির করেছে, যার ফলে তাদের অতীত কর্মকান্ড সব ঢাকা পড়েছে ওদের সমর্থকদের কাছে....জিয়ার প্রদর্শিত পথে এরশাদও তাদেরকে সমর্থন দিয়ে গিয়েছে। স্বৈরসাশকরা যখন তাদের নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত ওই সুযোগে রাজাকাররা তাদের নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে ব্যস্ত ছিল টেকনাফ থেকে তেতুলিয়া। এরপর বিএনপি, জামাতীদের এই অগ্রযাত্রায় কেবল সমর্থনই দেয় নি.বরং আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা করেছিল..। সবাইকে হতবাক করে দিয়ে আওয়ামী লীগও ভোটের রাজনীতি ও ক্ষমতার রাজনীতির দোহাই দিয়ে রাজাকারদের আলিংগনে নিজেদের আবদ্ধ করেছিল, সর্বপরি বিএনপি তাদেরকে মন্ত্রী বানিয়ে, গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে বুক ফুলিয়ে বাংলার মাটিকে অপমান করার, ধৈর্যশীল সাধারন জনগনের, লাখ লাখ শহীদদের অনুভুতিকে অপমান করার চুড়ান্ত দু্ঃসাহস দেখিয়েছিল। যা এখনো তারা প্রতিনিয়ত করে যাচ্ছে.. ইতিহাস সাক্ষী.৪২ বছর ধরে জিয়া, এরশাদ, বিএনপি ও আওয়ামী লীগ জামাতকে লালন পালন করে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে, তা্ই এই দায় এইসব রাজনীতিকদেরকেই নিতে হবে...।

জনগনের চাও্য়া-পা্ওয়াকে মুল্য দিতে শিখুন, তা না হলে এই জনগন কাউকে ছাড় দিবে না।
জয় বাংলা যখন সাধারন জনগনের মুখে মুখে ধ্বনিত হয় তখন কি হতে পারে তা ৭১ এ প্রমানিত হয়েছে। ২০১৩ তেও হবে......
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

×