এখনো এমন হয়......যুগ বদলায় মানুষ বদলায় না একটু ও
২৮ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনুকে আজ দেখতে আসবে। ছেলের বাড়ির লোকেরা ওদের বাসাতেই আসতে চেয়েছিল। কিন্তু ওর মামা এতে কিছুতেই রাজ়ি হননি। ছেলেপক্ষকে উনি প্রস্তাব দিলেন তাঁর নিজের বাসায় দেখতে। বোনের বাসায় এত লোক আসবে,যদি তাদের পছন্দ না হয় তাহলে অনুকে বরাবরের মত পাড়ায় একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। শুধুমাত্র শ্যামলা হওয়ার কারণে তাঁর প্রিয় ভাগনীকে বারবার কষ্ট পেতে দেখতে উনার ভাল লাগে না। অনু সকাল সকাল মামার বাসায় চলে আসলো। মামীর আয়োজন দেখে সে লজ্জা পেল। কত নাস্তা বানিয়েছে। তার ভয় হতে লাগলো এরাও যদি পছন্দ না করে? মামী নিজহাতে ওকে সাজাতে বসল। খুব হাল্কা সাজে যত্ন করে সাজালো মামী। যেন ওকে দেখে মনে না হয় মেকআপ করে সুন্দর করা হয়েছে। মামী মজা করে বললেন ছেলে যদি একবার তোর চোখের দিকে তাকায় চোখ ফেরাতে পারবে না।অনু একটু হাসলো শুধু।
বিকেলবেলা ছেলের বাড়ির লোকেরা আসলো। মা, চাচী,ছেলেসহ মোট আটজন লোক আসলো। চা নাস্তার পর্ব শেষ হওয়ার পর এবার অনুকে দেখার পালা। দুরুদুরু বুকে অনু গেল। সবাইকে সালাম দিয়ে ঢুকলো ড্রইং রুমে। ছেলের চাচী নিয়ে বসালেন পাশে। শুরু করলেন যাচাই বাছাই।কি পড়? চাকরী করার ইচ্ছে আছে কিনা? চাকরী করলে শাশুড়ী অসুস্থ হলে সেবা করবে কে? আট জন আট রকমের প্রশ্ন করে যাচ্ছিল। হঠাৎ ছেলের চাচী অনুর মাথার কাপড় ধরে দিলেন এক হ্যাঁচকা টান দেখি তো তোমার গলাটা। কতটা মেকআপ করেছ দেখিত? আজকাল তো সাজিয়ে রাত কে দিন বানানো যায়।হাজার চেষ্টা করেও অনু চোখের পানি ধরে রাখতে পারলো না। এতপড়াশুনা করে এত ভাল রেজাল্ট করেও তাকে কেন বারবার এভাবে অপমানিত হতে হয়? কেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন