somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হায় জন্মভূমি!

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই ছোট্ট বেলা থেকে যে কোন দেশাত্ববোধক গান শুনলেই অন্যরকম অনুভূতিতে মনটা ভরে যেত। শিহরিত হতাম, রোমাঞ্চিত হতাম। জানিনা সবারই এরকম হয় কিনা। বুঝলাম দেশকে ভালবাসি।প্রচন্ড রকম ভাবেই ভালবাসি। আজও তা একতিল পরিমাণও কমে নি। তা দেশকে তো সবাই ভালবাসে এত ঢাকঢোল পিটিয়া বলার কি আছে তাই না? বলার আছে বলার আছে।

দেশকে তো আমরা সবাই ভালবাসি। কিন্তু হাতেগোনা কয়েকজন ছাড়া আর সবার ভালাবাসা এরকম আগে আমার সবকিছু ঠিক থাকবে তারপর দেশকে নিয়ে চিন্তা করা যাবে। নিজের সবকিছু বিলিয়ে দিয়ে আমরা আর দেশকে ভালবাসতে পারি না।তাই তো আজ আমার অভাগা মাতৃভূমির এ অবস্থা।প্রত্যেকে নিজের নিজের কাজটুকু ঠিকমত করলেও কিন্তু দেশেরই উপকার হয়। সেটা না করে আমরা যা করি সেটা হল একে অপরের দোষ ধরে বেড়াই। আগে তো নিজের দোষ গুলো শুধরাই।

কত অদ্ভুত দেশপ্রেম যে আমি দেখছি আশেপাশে। কবে কবে দেখা পাব সবকিছু উজাড় করা দেশপ্রেমিকের দেখা। আমাদের জন্মে আমাদের সময়ে সেরকম কেউ জন্মায় নি এটাই আফসোস। অথবা আছে সেরকম কেউ যার খোঁজ আমরা আজও পাই নি।

আমার এক আপা আমার এক সময়ের কলিগ। এখন দেশের বাইরে আছেন। পড়াশোনা করতে গেছেন। সঙ্গত কারণে নাম বলতে পারছি না। এমনিতে ফেসবুকে তার কোন এক্টিভিটিজ থাকে না। কিন্তু দেশের যে কোন সংকট কালে জ্বালাময়ী পোস্ট শেয়ার করতে তার জুড়ি নাই। তার দেশপ্রেমের বন্যা বয়ে যায়। অথচ যখন দেশে ছিলেন এম এস থিসিস জমা দেয়ার পর ল্যাবে এক বছর ছিলেন একদিনের জন্য ও একটা কাজ করেন নাই। শুধু অফিসের ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন দেশের প্রফেসরদের মেইল করা ছাড়া কিছুই করেন নি তিনি এই এক বছরে। দেশের গবেষণায় ওনার মূল্যবান সময় উনি নষ্ট করেন নি। উনার মত দেশপ্রেমিকেই তো ভরে আছে আমার দেশ। হায় জন্মভূমি!

আরেক রকম দেশপ্রেমিক হলেন আমাদের বিশ্ববিদ্যালয় গুলোর কিছু শ্রদ্ধেয় শিক্ষক, যারা শিক্ষক নিয়োগ কমিটি গুলোতে থাকেন। শুধুমাত্র শক্তিশালী লবিং আছে বলে এমন সব নতুন শিক্ষকদের নিয়োগ দেন যাদের বেশিরভাগেরই না আছে বিষয়সংশ্লিষ্ট পরিষ্কার জ্ঞান না আছে ভাল ফলাফল। এরাই হবে ভবিষ্যতে আমার সন্তানের শিক্ষক। হায় জন্মভূমি!

চলবে...।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×