দীর্ঘদিন পর আলোর মুখ দেখছি আমি-
অন্ধকার প্রকোষ্ট থেকে সদ্য মুক্তি পাওয়া
আমার দুটি চোখ যেন, প্রতিবাদে কুঁচকে গেছে,
প্রবল আলোর সংস্পর্শ পেয়ে।
ওরা কি জানে না, আলোর মিছিলের পথযাত্রীদের
কোন প্রতিরোধ বা প্রতিবাদে ফেরানো যায় না?
তাই অপ্রতিরোধ্য এই আমি,
পা রেখেছি আবার শহরের সেই প্রিয় ফুটপাতে-
কুঁচকানো দুচোখ মেলে আবারও দেখছি,
আমার সেই প্রিয় ভালোবাসার শহরকে।
কিন্তু শহরের ফুটপাতগুলো যেন যুদ্ধবিধ্বস্ত
শহরের মত ভরে গেছে খানা খন্দকে।
ফুটপাতে নেই কোন গাছের ছায়া,
রাস্তায় দেখছি না কোন বাচ্চা ফুলওয়ালীকেও,
শহরে কি ইদানিং হয় না কোন ফুলের বেচাকেনা?
এই ফুটপাতেই আমি দেখেছি
দমকা হাওয়ার সাথে তোমার খোলা চুলের যুদ্ধ,
আমি মুগ্ধ নয়নে যুদ্ধ দেখেছি,
চারদিক তখন পিনপতন স্তব্দ।
এই ফুটপাতেই কত হেঁটেছি আমরা হাতে রেখে হাত।
প্রবল সেই শীতের দিনে আমার একমাত্র অবলম্বনই ছিল
তুমি আর তোমার সেই কোমল দুটি হাত।
সময়ের সাথে সাথে বিবর্ন এই নগরী
আজ শুধুই স্মৃতির এক মৃত নগর।
শুধু আমাদের ভালোবাসা এখনও বিবর্ন হয়নি
আমার অন্ধকার কবরে এখনও ফুটে ফুল।
আজ আমাদের প্রথম দেখা হবার দিন,
তোমাকে ঘিরে আমার উৎসবের দিন।
প্রবল শীত আর কুয়াশায় বিপর্যস্ত নগরীর এই ফূটপাত
আজ মৃত সব বাসিন্দাদের হাঁটাহাঁটিতে উৎসবমুখর।
এই উৎসবের কেন্দ্রতে আমি আর আমার সেই গলিত মৃতদেহ।
বিষন্ন এই শহরে তোমায় অপেক্ষায়। (অখাদ্য টাইপের কবিতা- না পড়াই ভালো
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ ভোর ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




