কোন ভুমিকার প্রয়োজন দেখছি না। সরাসরি এই
ভিডিও লিংকে চলে যান। দেখুন একজন বুদ্ধিপ্রতিবন্ধী মহিলাকে কিভাবে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আমার দেশের মানুষ গুলো কি সব অমানুষ হয়ে যাচ্ছে? একজন মানুষকে এই ভাবে পিটিয়ে হত্যা করা হবে?
ঘটনাটি ঘটেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবাহ এলাকায়। এই বুদ্ধি প্রতিবন্ধী মহিলাটি ভূলক্রমে জনৈক স্কুল ছাত্রীর বাড়িতে ঢুকে পড়ে। সেই ক্লাস নাইন পড়ুয়া ছাত্রী তাকে দেখে ছেলে ধরা হিসেবে চিৎকার দিলে এলাকাবাসী প্রথমে তাকে আটক করে। ভিডিওটিতে গেলে আপনি দেখতে পাবেন, শত শত গ্রামবাসী ওই নারীকে ঘিরে রেখেছে। তাদের মধ্যে অতি-উত্সাহী ১৪-১৫ জন যুবক সেই হতভাগ্য বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছে। ওই যুবকদের মধ্যে সিনাবাহ উচ্চবিদ্যালয়ের পোশাক পরা ২-৩ জন ছাত্রও ছিল।
পুলিশের উপস্থিতিতে কীভাবে এমন ঘটনা ঘটল?
কারন পুলিশ উত্তেজিত জনগনের সামনে কিছু করতে অপারগ। এমনটাই স্বীকার করেছেন পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম। এমনকি সেই বুদ্ধিপ্রতিবন্দী মহিলার বোন যখন তাকে উদ্ধার করতে এলো, তাকেও পিটিয়ে আধমরা করা হল।
বাহ! কি সাহসী জনগন আমার। একজন অসহায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে বর্বর ভাবে হত্যা করে কি ন্যায় বিচারই না তারা করেছেন। !!
এই সব সাহসী জনগনের মুখে আমি থুঃ মারি।
যে দেশে বুদ্ধিপ্রতিবন্দী একজন নারীকে মিথ্যে অপবাদে পুলিশের সামনে নির্মম ভাবে পিটিয়ে মারা হয় সেই দেশ একটি মহান দেশ!!! আপনি ভাবতে পারেন - তবে আমি না। এই বর্বর মানুষদের দেশ আর যাই হোক, আমার প্রিয় মাতৃভূমি হতে পারে না
আজকে কোথায় সেই মানবতাবাদীরা? যারা প্রতি ক্ষনে ক্ষনে মানবতার কথা বলেন? আজকে কোথায় সেই নারী নেত্রীরা? যারা নারীর অধিকারের কথা বলেন? সবই কি লোক দেখানো। আর কত নির্মমতার পরে আমাদের টনক নড়বে? আর কত নির্মমতার পর আমাদের মানবতাবোধ জাগবে?? আপনি কি বলতে পারেন?
আমি চাই আপনারা সকলেই এই ঘটনার প্রতিবাদ করুন। ব্লগ হয়ে উঠুক সামাজিক অবিচারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম ভরসাস্থল। এগিয়ে আসতে হবে আপনাদেরই।
অবিলম্বে ভিডিও দেখে দেখে হত্যাকারীদের সনাক্তকরা হোক। তাদের বিচারের আওতাধীন করা হোক। এইজন্য আপনাদের সাহায্য দরকার। প্রতিবাদ গড়ে তুলুন। প্রশাসনকে বাধ্য করুন এই অমানুষিক ঘটনার বিচার করার জন্য।
আমি দোষীদের শাস্তি চাই।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ ভোর ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



