'চলছে গাড়ি যাত্রাবাড়ি' - জনৈক প্রেমিকযুগলের একটি লুতুপুতু প্রেমকাব্য 
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলছে গাড়ী যাত্রাবাড়ি
জ্যামে ভিতর আটকে গাড়ি।
গাড়ির ভিতর মারামারি
কাদছি আমি, হাসছো তুমি।
হাসি দেখে মুগ্ধ আমি,
এত সুন্দর কেমনে তুমি?
হাতে হাত রাখলে তুমি,
লজ্জা পেয়ে ঘামছি আমি।
কালো দীঘল খোলা চুল,
খোপায় দিলে আমার ফুল।
উড়ছে চুল, দুলছে দুল
রাস্তা আমার হচ্ছে ভূল।
ছুটছে নাড়ি প্রবল বেগে
তোমায় নিয়ে যাচ্ছি ভেগে।
তোমার বাবা বুঝল না
পাত্র আমি মন্দ না।
আমার বাড়ি নোয়াখালী,
তোমার বাড়ি বরিশাল।
হুদাই কিল্লাই তোঅ্যাঁর আব্বা,
এইয়া লইয়া পেরেশান?
কত বললাম দেখুন জনাব
জিজ্ঞেস করে দেখুন,
আপনার মেয়ের হৃদয় হতেই
আমার কথা শুনুন।
সেই পুরানো একগুয়েমী,
সেই পুরানো কথা।
সমাজে আমি কেমনে বলি
মেয়ের প্রেমের কথা।
রাতে ফোনে বললে আমায়
চলো পালিয়ে যাই,
আমি বললাম তোমার ইচ্ছা,
আমার আপত্তি নাই।
এক কাপড়ে ছাড়লে বাড়ি,
আমার সাথে বাঁধলে জুড়ি।
লক্ষ্য মোদের ছোট্ট বাড়ি,
দুটি প্লেট আর একটি হাড়ি।
ঘোমটা মাথা, লাল শাড়ি
দুই হাতে সব রেশমী চুড়ি।
হাতে হাত দিলাম আমি
লজ্জা পেয়ে ঘামছ তুমি।
বাসর দিলো আমাদের
লক্ষ তারা আকাশের।
নতুন চাঁদ বানালো তারা,
তোমাকে তোমাকে।
উঠলে তুমি ডুবলো চাঁদ
ভালোবাসা জিন্দাবাদ।
অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ ভোর ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা...
...বাকিটুকু পড়ুন