somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

আমাদের আনন্দ-বিদায় কি হবে??

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে এক অসুস্থ আত্মীয়কে দেখতে একটি অত্যাধুনিক এবং বড়লোকদের একটি হাসপাতালে গিয়েছিলাম। বড়লোকদের হাসপাতালের নিয়মকানুন খুব কড়াকড়ি হয়। এখানে মানুষ টাকা দিয়ে সেবার চাইতে নিয়মকানুনই বেশি কিনে। তাই আপনি চাইলেই দুইটা কচি ডাব কিংবা এক কেজি আপেল কিনে দল বেধে রোগী দেখে আসতে পারবেন না। কিংবা যখন তখন ইচ্ছে মত দেখেও আসতে পারবেন না। বড়লোকদের হাসপাতালে সুন্দরী ডাক্তার থাকা নিপাতনে সিদ্ধ। এখানে দল বেধে ঘুরে বেড়ায় সুন্দরী ডাক্তার আর নার্সের দল। চোখাচোখি হলেই মিথ্যে মেকি হাসিতে আস্থাভাজন হবার এক অদম্য প্রচেষ্টা। আমার ভালোই লাগে। মাঝে মাঝে তো ইচ্ছে হয় কোন একটা অসুখ বাধিয়ে আজীবন এই হাসপাতালে থেকে যাই। অবশ্য এত সব সুন্দরী ডাক্তার দেখে যদি কারো আজীবন অসুস্থ থাকার ইচ্ছে হয় তাহলে নিশ্চয় তাকে দোষ দেয়া যাবে না। তাই আমি নিজেরও কোন দোষ দেখি না। বরং আমার তো ভাবতে ভালোই লাগে হাসপাতালের বেডে শুয়ে আছি, আমাকে দেখতে এসে জনৈক সুন্দরী ডাক্তারের মিথ্যে মেকি হাসির প্রশ্ন, কি আজকে কেমন আছেন?

হঠাৎ কিছুটা চাপা কান্নার শব্দে আমার এই সকল ছেলেমানুষী চিন্তায় ব্যাঘাত ঘটল। দেখলাম, জেনারেল ওয়ার্ডে রাখা একজন জনৈক রোগী মারা গিয়েছে। তার ছেলে মেয়েরা সবাই কাঁদছে। শুনলাম তিনি ঘুমের মধ্যেই নাকি মারা গিয়েছেন। তার ছেলেরা আফসোস করছে আর কাঁদছে, ‘আমার আম্মাকে শেষ সময়ে একটু পানি পর্যন্ত খাওয়াতে পারলাম না।’

এটা যে সন্তানের জন্য কত বড় হাহাকার তা বলে বুঝানো সম্ভব নয়। জানি না আমার কেন যেন প্রচন্ড ভয় হতে লাগল। মনে হলো কি যেন আমার গলার কাছে আটছে আসছে। নিজেকে কল্পনা করলাম ঐ মৃত মহিলাটির স্থানে। এই ভদ্রমহিলার এত সন্তান, বন্ধুবান্ধব, শুভাকাংখী থাকা স্বত্তেও তার মৃত্যু হলো বড্ড একাকী, প্রিয়জনহীন ভাবে। একটা মানুষ তার প্রিয়জনের মুখ দেখা ছাড়া এই পৃথিবী থেকে চলে যাবে এটা খুব নিষ্ঠুর একটা ব্যাপার। এখানে যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তেমন দোষের কিছু নেই, এটাই হয়ত নিয়ম, এমনটাই হয়ত হওয়া উচিত।


আমি একজন বন্ধুপ্রিয় মানুষ। আমার আশেপাশে বন্ধুবান্ধবদের ভীড়। দিন শেষে খানিকটা আড্ডা আমাকে বিশুদ্ধ অক্সিজেন প্রাপ্তির আনন্দ জোগায়। আমি সতেজ হয়ে উঠি। আমার পক্ষে এই ভাবে মৃত্যু মেনে নেয়া হয়ত সম্ভব নয়। আমি খুব চাই আমার মৃত্যূ হোক আমার পরিবার পরিজন আর প্রিয়জনদের মাঝে। তাদের হাসিমাখা মুখ না হোক, অন্তত তাদের চিন্তিত মুখ দেখেই হোক আমার পৃথিবী থেকে চির বিদায়। আমার সাধারন হাসপাতাল, কম সুবিধার হাসপাতালই ভালো। আমার বন্ধুরা আমাকে দল বেধে দেখতে আসবে, এই উসিলায় আমার হাসপাতালের ছোট্ট কেবিনে বন্ধুদের একটা পূর্নমিলনী হবে। ডাক্তার বা নার্সের নিঃস্ফল সর্তকবার্তা, চোখ রাঙ্গানী সব কিছু ভুলে আমি আবার ফিরে যাব আমার সেই শৈশবের দিনে, যৌবনের দিনে, হয়ত ভালোবাসাময় কোন দিনে। এই সব হাসি ঠাট্টা, ভালো মন্দের স্মৃতিচারন ইত্যাদির মাঝে থেকেই আমি শত যন্ত্রনার অপারবাস্তব জগতের ইমিগ্রেশন পার হতে চাই, সামান্য মুচকি হেসে বিদায় নিতে চাই তাদের কাছ থেকে। আমার মত একজন অভাজনের এই সামান্য আবদার সৃষ্টিকর্তার পূরন করতেই হবে।

হঠাৎ করে সেই আধুনিক হাসপাতালে আমার কেমন যেন দমবন্ধ হয়ে গেলো। মনে হলো, কোন এক কারাগারে আছি, আমার নিঃশ্বাস আটকে আসছে। আত্মীয়ের কাছে ক্ষমা চেয়ে দ্রুত বের হয়ে গেলাম হাসপাতাল থেকে। বাইরে বের হয়ে বড় একটা নিঃশ্বাস নিলাম। হ্যা, এই পৃথিবীতে বেঁচে থাকাটা অনেক আনন্দের, এই আনন্দময় জগত থেকে হাজার বাহানার বিদায় আসলেই কি আনন্দময় হবে?
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ ভোর ৬:৩১
৫১টি মন্তব্য ৫১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×