somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

দৃষ্টি আকর্ষন।

১৩ ই জুন, ২০২১ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগারবৃন্দ,
শুভেচ্ছা নিন। অনুগ্রহ করে নিচের নিয়মগুলোর ব্যাপারে খেয়াল রাখুন।

১। ব্লগ বা ব্লগার, মডারেশন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আপনার গুরুত্বপূর্ন কোন পরামর্শ, মতামত বা অভিযোগ ব্লগের প্রথম পাতায় প্রকাশ না করে অনুগ্রহ করে ব্লগ কর্তৃপক্ষের কাছে মেইল করুন। আপনারদের জানার সুবিধার্থে বলছি ব্লগ কর্তৃপক্ষ আর ব্লগ টিম এক নয়। তাই যে কোন সমস্যায় আগে মেইল করুন। যারা একই সমস্যার মুখোমুখি হচ্ছেন, তারা সবাই চাইলে একই মেইলের মাধ্যমে আমাদেরকে বিষয়টি সম্পর্কে জানাতে পারেন। ব্লগ কর্তৃপক্ষকে মেইল করার ঠিকানা হচ্ছেঃ [email protected]

২। কোন সমস্যা মডারেশন টিমকে জানানোর পর ধৈর্য্য ধরুন। মডারেশন টিম কি ব্যবস্থা গ্রহন করেন তা পর্যবেক্ষন করুন। যদি মডারেশন টিম প্রয়োজন মনে করে, তাহলে আপনার পরামর্শ বা অভিযোগ বা মতামত ব্লগে প্রকাশ করার ব্যাপারে পদক্ষেপ গ্রহন করবে। ব্যক্তি পর্যায়ে ব্লগ বা ব্লগার সংক্রান্ত যে কোন সমস্যা সরাসরি ব্লগে প্রকাশ করাকে ব্লগটিম অনুৎসাহ প্রদান করে।

৩। যে সকল লেখা বা লেখার কোন অংশ ইতিপূর্বে যে কোন অনলাইন বা প্রিন্ট মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই লেখা বা লেখার অংশ যদি কেউ তাদের পোস্টে ব্যবহার করেন, তাহলে অবশ্যই সেই সুত্রটি উল্লেখ্য করে দিতে হবে। যদি কেউ উল্লেখ্য না করে দেন, তাহলে সেই পোষ্টটিকে কপিপেষ্ট পোষ্ট হিসাবে চিহ্নিত করা হবে এবং উক্ত পোস্টটি সরিয়ে দেয়া হবে। যদি কোন ব্লগার ইচ্ছাকৃতভাবে একাধিকবার এই ধরনের পোস্ট প্রকাশ করেন, তাহলে সেই আইডিটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হবে।

৪। সম্মানিত ব্লগারদের অনুরোধ জানাচ্ছি, রেফারেন্স ব্যবহার করা কোন দোষের কিছু নয়। বরং কোন পোস্টে রেফারেন্স থাকলে তা পোস্টকে শক্তিশালী করে। সম্পাদনার নামে বিভিন্ন পত্রিকা থেকে লেখার অংশ বিশেষ নিয়ে কোন পোস্ট প্রকাশ করা যাবে না। এই ধরনের কাজ ইতিপূর্বে যারা করেছেন, আশা করি তারা এখন থেকে সর্তক হবেন। নইলে ব্লগ আইডিটি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হবে।

৫। হাজারো প্রতিকুলতা স্বত্তেও ব্লগ কর্তৃপক্ষ বাংলা ভাষার এই বৃহৎতম সাইটিকে টিকিয়ে রেখেছে। কিন্তু বিভিন্ন সময়ে অনেক ব্লগাররা কপিরাইটেড ছবি বা সংবাদ প্রকাশ করেন যার ফলে আমাদেরকে অনেক অভিযোগ পেতে হয় এবং ক্ষেত্র বিশেষে আর্থিক জরিমানার মুখেও পড়তে হয়। যা কোন ভাবেই কাম্য নয়। ফলে কপিরাইট সংক্রান্ত ইস্যুতে আমরা শক্ত অবস্থানে যেতে বাধ্য হয়েছি। আশা করি সম্মানিত ব্লগাররা এই বিষয়টি অনুধাবন করবেন।

৬। ব্লগ সাইটে সবাইকে ভালো লিখতে হবে এমন কোন কথা নেই। সবার লেখা ভালো হবে এমন কোন নিয়ম নেই। আশা করি, কপিরাইট ইস্যু বা কপিপেষ্ট পোষ্ট এর বিরুদ্ধে শক্ত অবস্থানের কারনে "ব্লগাররা হারিয়ে যাবে বা ব্লগারদের লেখার স্বাধীনতা, শক্তি ইত্যাদি ক্ষুন হবে" এই টাইপের যুক্তি বা সর্তকবানী আমাদের দেখতে হবে না। আর যদি এই কারনে কোন ব্লগার লিখতে অনুৎসাহ অনুভব করেন বা ব্লগে আসা ছেড়ে দেন সেই ক্ষেত্রে দুঃখ প্রকাশ করে তাঁকে শুভ কামনা জানানো ছাড়া আমাদের আর কিছুই করনীয় থাকবে না।

৭। আমরা লক্ষ্য করেছি, কেউ কেউ ব্লগে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে বা নিজের অন্যায় ঢাকতে সৃজনশীলতার কৌশল অবলম্বন করেন। এই তথাকথিত 'সৃজনশীলতার' প্রধান উদ্দেশ্য নিজের অন্যায়ের পক্ষে সাফাই গাওয়া বা নির্দিষ্ট কাউকে ইচ্ছাকৃতভাবে ক্ষেপিয়ে তুলে এমন কিছু করানো যাতে তার বিরুদ্ধে ব্লগ নীতিমালা লংঘনের অভিযোগ আনা যায়। আমরা সকল সাধারন ব্লগারকে আশ্বস্ত করতে চাই যে, এই সকল বিষয়ে আমাদের সর্তক দৃষ্টি আছে। অনুগ্রহ করে আমাদের নিজস্ব বিবেচনা ও নীতিমালা প্রয়োগের ব্যাপারে আস্থা বজায় রাখুন। যারা এই ধরনের অন্যায় কাজ করছেন, আশা করি তারা নিজেদেরকে সংশোধন করবেন।

শুভ ব্লগিং!
ব্লগ টিমের পক্ষে
ব্লগার কাল্পনিক ভালোবাসা।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২১ রাত ১:৩৯
৪৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×