somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

দৃষ্টি আকর্ষনঃ ব্লগার দয়িতা সম্পর্কে।

০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপ্রিয় ব্লগার,
সামহোয়্যারইন ব্লগের ব্লগার দয়িতা সরকারে ব্যাপারে সকল ব্লগারের দৃষ্টি আকর্ষন করছি। বিভিন্ন সময়ে আলোচ্য ব্লগারের নানা ধরনের অসংলগ্ন আচরনের কারনে এটা স্পষ্ট যে তিনি জটিল কোন মানসিক রোগে ভুগছেন যা সম্ভবত সিজোফ্রিনিয়ার কোন একটি ভয়াবহ পর্যায়। একজন সহ ব্লগার হিসাবে তার প্রতি আমাদের সমবেদনা।

২০১৯ সালে যখন আমরা ব্লগ দিবস পালন করি, তখন উক্ত ব্লগার আমার ফোন নাম্বার সংগ্রহ করে আমাকে রাত দিন বিভিন্ন সময়ে ফোন করে অনেক অসংলগ্ন আচরন করেছেন। প্রথমে বিষয়টি আমার বোধগম্য ছিলো না। পরবর্তীতে তার মানসিক অসুস্থতার বিষয়টি বুঝতে পেরে আমি ব্যাপারটিকে অন্যভাবে মোকাবেলা করার চেষ্টা করি। তবে কিছুদিন আগে তিনি তার জীবন নাশের আশংকা করে আমাকে এমনভাবে একটি ম্যাসেজ পাঠিয়েছিলেন যা বিভ্রান্তিকর এবং একই সাথে আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্যও হুমকিস্বরুপ ছিলো। পরবর্তীতে আমি এই বিষয়টি স্থানীয় আইনশৃংখলা বাহিনীকে অবহিত করি।

এমনকি কিছুদিন আগেও আমার বাবা যখন মারা যান, তখনও ফোন করে নানা ধরনের অসংলগ্ন কথা বার্তা বলতে থাকেন। একজন মানসিকভাবে অসুস্থ মানুষের উপর সহানুভুতির জায়গাটিকে নিশ্চিত করার জন্য যা করা প্রয়োজন আমি সেটা করেছি। আমার পরিবারের সবাই এই বিষয়টি সম্পর্কে জানেন।

তবে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, কিছু ব্লগার মানসিকভাবে অসুস্থ এই ব্লগারের বিভিন্ন পোস্টে নিজেদের ফোন নাম্বার বা যোগাযোগের ঠিকানা উল্লেখ্য করে বলেছেন যোগাযোগ করতে। তারা পরষ্পর কথা বলে উনার সমস্যা সমাধানের একটি উপায় বের করবে!!!!

যারা এই ধরনের কাজ করছেন তাদের সকলকে সর্তক করে জানাতে চাই যে, মানসিক চিকিৎসা কোন ছেলেখেলার বিষয় নয়। ইতিপূর্বেও আমরা লক্ষ্য করেছি ব্লগে এবং ব্লগের বাইরে কারো মানসিক সমস্যা বা রোগ প্রকাশিত হলে সাইকোলজিক্ল্যাল কাউন্সিলিং এর নামে এক শ্রেনীর ব্লগার বা তথাকথিত কিছু ভুঁইফোড় ফেসবুক সেলিব্রিটির আবির্ভাব ঘটে। এই ধরনের হাতুড়ে কাউন্সিলিং এর কারনে অনেক তরুন তরুণীর জীবনে যে অপূরনীয় ক্ষতি হয়েছে সেটা অবর্ণণীয়। আমি আশা করব, এর বেশি বিস্তারিত আর কিছু বলার প্রয়োজন হবে না।

তাই সকলের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, অনুগ্রহ করে কোন ধরনের হাতুড়ে কাউন্সিলিং এ জড়াবেন না। শুধুমাত্র যাদের এই ব্যাপারে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত কোন ডিগ্রি বা পড়াশোনা আছে বা যারা এই সংশ্লষ্ট বিষয়ে পড়াশোনা করেছেন তারা যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ক্ষেত্রে একজন সহ ব্লগারকে আপনারা কোন পরামর্শ দিতে পারেন এবং ইমেইলের মাধ্যমে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

আপনাদের এই যোগাযোগ সংক্রান্ত কোন জটিলতা, ব্যর্থতা বা সফলতায় সামহোয়্যারইন ব্লগের কোন দায়বদ্ধতা নেই
আমরা আশা করি, ব্লগার দয়িতার পরিবার তার মানসিক অসুস্থতার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করি।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪৭
২২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×