somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

শ্রীলংকা কি উগান্ডার ভবিষ্যত নাকি আয়না?

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রীলংকা ভয়াবহ একটি আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ঋণের জালে জর্জরিত হয়ে তারা প্রায় দেউলিয়া হবার পথে। এর কারন হিসাবে মনে করা হয় -অর্থনীতি পুনরুজ্জীবিত করার নামে সরকারের অতিমাত্রায় বিদেশী ঋনের উপর নির্ভরশীল হয়ে যাওয়া। পাশাপাশি বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে বিপুল পরিমান ঋণের টাকা ব্যয় করা। (যেমন ধরুন বাংলাদেশে মত দেশে ঢাকা টু চট্রগ্রাম বুলেট ট্রেন সার্ভিস চালুর সমীক্ষা করতে গিয়ে ১০০ কোটি খরচ করার পর জানা গেলো ইহা পুরোটাই জলে গেছে। আবার এলিভেটেড এক্সপ্রেস গাজীপুর অংশের নির্মান কাজ প্রায় সম্পন্ন হবার পর দেখা গেলো সেখানে ডিজাইনগত ত্রুটি আছে।), বন্ডের মাধ্যমে অতিরিক্ত আন্তর্জাতিক ঋণ নেওয়ার কুফল, জনগনের সামনে উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হবার মুলা ঝুলিয়ে সহজ শর্তে ঋণের রাস্তা বন্ধ করা ইত্যাদি।

এই ঋনের টাকা শ্রীলংকার পক্ষে পরিশোধ করা সম্ভব না। বরং সম্ভবনা আছে ঋণ খেলাপী হবার। ফলে দেশটির ক্রেডিট রেটিংও কমে গেছে। উল্লেখ্য ক্রেডিট রেটিং দিয়ে ঋন প্রাপ্তির পরিমাপ নির্ধারিত হয়। ইতিমধ্যে ঋণ পরিশোধ করতে না পেরে শ্রীলংকা চীনকে তাদের একটি গুরুত্বপূর্ন সমুদ্র বন্দর এবং প্রায় ১৫ হাজার একর জমি ৯৯ বছরের জন্য লিজ দিতে বাধ্য হয়েছে। আজকে প্রথম আলো এই সম্পর্কে লিখেছে যে, এখন পরিস্থিতি এতই করুণ যে তাকে ঋণ পুনর্গঠনের আবেদন করতে হচ্ছে। শুধু তা-ই নয়, ঋণ পরিশোধে শ্রীলংকাকে এখন অর্থের বদলে চা দেওয়ার প্রস্তাব করতে হচ্ছে।

সমস্যা হচ্ছে, শ্রীলংকা না হয় চা দিবে কিন্তু উগান্ডা কি দিয়ে পরিশোধ করবে?
অনেকেই বলছে এই দেশীয় চা মচাদের দিয়ে সেই সকল ঋণ পরিশোধ করা হবে। কিন্তু সম্প্রতি আমেরিকা এই সকল চা মচাকে বাতিল মাল ঘোষনা করায় এদের দিয়ে লেনদেনের ও সুযোগ নাই।

কথা সেটা না, আসল কথা হলো, উগান্ডার সরকার মনে করে - চায়না থেকে প্রাপ্ত ঋনের ব্যাপারে উগান্ডাবাসীদের মধ্যে যারাই এই ধরনের বেহুদা সন্দেহ করে, তারা সবাই উগান্ডা জাতীয়তাবাদী দলের কর্মী বা রাজাকার অথবা অন্য কিছু।

তবে বাংলাদেশ নিয়ে আমি এই ধরনের কোন চিন্তা করি না। আমি প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে চাই।
তিনি সম্প্রতি বলেছেন - ভোট চুরি করলে জনগন তাদের ছেড়ে দেয় না।
(তথ্য সুত্রঃ বাংলাট্রিবিউন, ১১ জানুয়ারী, ২০২২।)

আমিও বিশ্বাস করি, ভোট যারা চুরি করে তারা একদিন না একদিন ধরা খাবেই।



সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৬
৫৫টি মন্তব্য ৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

×