somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

সবাইকে ঈদের শুভেচ্ছা।

০২ রা মে, ২০২২ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপ্রিয় ব্লগারবৃন্দ,

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগার, পাঠক এবং শুভানুধ্যায়ীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। ঈদ নিয়ে আসুক আপনার আমার জীবনে অনাবিল শান্তির বার্তা, ভাতৃত্ববোধ আর সাফল্য। ইসলাম ধর্মের অনুসারীদের অন্যতম প্রধান দুইটি উৎসবের মধ্যে ঈদ উল ফিতর একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। কালের বিবর্তনে এবং বিভিন্ন ধর্মের মানুষদের সহবস্থানের কারণে ধর্মীয় উৎসবগুলো ধীরে ধীরে সর্বজনীন উৎসবে রূপ নিচ্ছে।

রমজান উপলক্ষে মুসলমানগণ চেষ্টা করেন ধর্মের প্রকৃত বিধিবিধানগুলো মেনে চলতে। এই সময়ে মুসলিমরা আরো চেষ্টা করেন লোক দেখানো বিভিন্ন কার্যক্রম বাদ দিয়ে ব্যক্তিগত ইবাদতে একাগ্রতা বৃদ্ধি করে সৃষ্টিকর্তার সান্নিধ্য খোঁজার। পাশাপাশি, লক্ষ্য থাকে দীর্ঘ একমাস ইসলামিক মূল্যবোধের যে চর্চা হয় তা যেন সারা বছর জুড়ে একজন মুসলিম বজায় রাখতে পারেন।

বাংলা ভাষার সবচেয়ে বড় কমিউনিটি ব্লগ হিসাবে সামহোয়্যারইন ব্লগের ব্লগাররা মানুষের স্বাধীন মত প্রকাশ এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য দীর্ঘ লড়াই করেছে। ভবিষ্যতেও মানুষের মত প্রকাশের অধিকারের জন্য ব্লগাররা তাদের প্রচেষ্টা চালিয়ে যাবেন। এই ব্লগে নানা মতের, নানা ধর্মের অনেক মানুষ ব্লগিং করেন। এখানে সবাই একটি বৃহৎ পরিবারের মত। তাই যে কোন উৎসবেই আমরা সবাই সম্মিলিতভাবে উদযাপন করি, সকল উৎসবই আমাদের।

আমি ব্লগ টিমের পক্ষ থেকে সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। পাশাপাশি, সামহোয়্যারইন ব্লগের প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা ওরফে আমাদের প্রিয় জানাপু এবং আরিল্ড ভাইয়ার পক্ষ থেকে সকল ব্লগারদের জানাই ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক।

বিনীত,
ব্লগার কাল্পনিক ভালোবাসা,
মডারেটর, সামহোয়্যারইন ব্লগ।




সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২২ রাত ১১:১১
২৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

×