somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাদা জলে গোসল করে সাবান মেখে কি লাভ ?

২০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একবার ভারতের একটি ফাঁকা মহাসড়কে আমার গাড়ির ড্রাইভারকে দেখলাম ব্রেক কষে দাঁড়িয়ে পড়তে। জিজ্ঞেস করলাম, কি রে ভাই! তুমি দাঁড়িয়ে আছো কেন?
ড্রাইভার বিরক্ত হয়ে বলল, কেন বাবু! সিগন্যালে লাল বাতি দেখতে পাচ্ছেন না?
আমি মনে মনে বিষ্মিত হয়ে ভাবলাম, এমন দৃশ্য তো বাংলাদেশের ক্ষেত্রে কল্পনাই করা যায় না। ফাঁকা রাস্তায় লাল সিগন্যাল দেখলে আমাদের ড্রাইভাররা বলবে, সিগন্যাল নষ্ট।

ভারত বা পুরো পৃথিবীর মানুষদের সাথে আমাদের দেশের মানুষদের প্রধান পার্থক্য হলো আইন মানার ইচ্ছে এবং আইনের প্রতি শ্রদ্ধা।
আমি ভারতের উদহারন টেনে বলি, সেই দেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল কারন এখানে পুলিশে দুর্নীতি থাকলেও পুলিশ গণহারে অনৈতিক ক্ষমতা চর্চা করতে পারে না। একটি জবাবদিহীতার মধ্যে দিয়ে যেতে হয়। ফলে, পুলিশের প্রতি সে দেশের মানুষের একটি সম্মানসূচক ভয় আছে। যা আমাদের দেশে নেই। বাংলাদেশের শতকরা ৯৯% মানুষ মনে করেন - পুলিশ মানেই দুর্নীতিবাজ, ঘুষখোর।
কয়েক বছরে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের রাজনৈতিক জীবন পর্যালোচনা করলেই এই ব্যাপারে ধারনা পাওয়া যায়। কিভাবে অপরাধীরা চোখের সামনে দিয়ে বিদেশে চলে যায়, কিভাবে একজন সাধারন ব্যক্তি ক্ষমতাশীনদের অন্যায় প্রতিপত্তির কারনে নির্যাতিত হয়। গত কয়েকদিন আগেও রামপুরাতে পুলিশের এক এসআই গাঁজা দিয়ে জনৈক ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে ধরা খেয়েছে। ক্ষমতার অপব্যবহারে পুলিশ অবিশ্বাস্য দক্ষতা অর্জন করেছে।

আমরা অনেকে প্রশ্ন করি যে, সেনানিবাসের ভেতর কেন মানুষ আইন মেনে চলে?
কারন মানুষ জানে এখানে আইনের শাসন আছে, যারা আইন প্রয়োগ করে তারা কঠোরভাবে আইন মেনে চলে। তাই সেনানিবাসে সব কিছু এত সুন্দর। যদি মানুষ কখনও বুঝত সেনাবাহিনী দুর্নীতিগ্রস্থ, এখানে আইনের শাসন নেই। তখন কেউ সেনানিবাসের ভেতর আইন মেনে চলত না। সেখানেও বিশৃংখলার রাজত্ব হতো।

বাস্তবতা হচ্ছে, একটা দেশের আইন শৃংখলা বাহিনীর উপর যদি গণ মানুষের এতটা অবিশ্বাস, সন্দেহ, ঘৃণা বা ক্ষোভ থাকে, তাহলে সেই দেশের জনগন আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে না, এটাই স্বাভাবিক। মানুষ ভাবে, কাদা জলে গোসল করে সাবান মেখে কি লাভ?

ব্যক্তিগতভাবে আমি চাই, পুলিশের সম্মান, গৌরব পুলিশ ফিরে পাক। কয়জন বাংলাদেশী সুপার কপ বা সেলিব্রেটি পুলিশ কর্মকর্তা দেখেছি তারা চেষ্টা করছেন, পুলিশ সম্পর্কে ইতিবাচক ধারনা দিতে। কিন্তু বাস্তবতা হচ্ছে - পুলিশের সামগ্রিক দুর্নীতি আর অপকর্মের তুলনায় তাদের এই প্রচেষ্টা খুবই নগন্য।

পুলিশের ব্র্যান্ড ঠিক না হলে, তাদের ইমেইজ ইতিবাচক না হলে কোন লাভ নাই। আমরা গার্বেজ, গার্বেজই থাকবো।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৫৪
১৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

×