somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

বিচারক প্যানেল নির্বাচন করুন।

০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগার,
"স্মৃতিচারণ মূলক লেখা" প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সকলের শৈশব বা জীবনের সকল স্মৃতিই অমূল্য এবং অসাধারণ। কিন্তু প্রতিযোগিতার একটি নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়ম অনুসারে আমাদেরকে একটি ফলাফল ঘোষণা করতে হবে।

তবে সামগ্রিক বিষয়ে কিছুটা বৈচিত্র্য আনার জন্য আমরা ব্লগারদের দায়িত্ব দিতে চাইছি - একটি বিচারিক প্যানেল গঠন করার জন্য, যাদের দায়িত্ব হবে এই সংক্রান্ত সকল পোস্ট পড়ে সেরা তিনটি পোস্ট নির্বাচন করা এবং নির্দিষ্ট পুরষ্কারের জন্য মনোনীত করা।

কোন ব্লগারকে বিচারক হিসাবে মনোনয়ন করার জন্য কিছু বিষয়ে অনুগ্রহ করে খেয়াল রাখতে হবে।

১। এই বিচারিক কাজটি করার জন্য তাঁর স্বেচ্ছা ইচ্ছে রয়েছে কি না।
২। এ্যানোনিমাস কিন্তু মাল্টি নয় - এমন নাম প্রস্তাব করা যাবে।
৩। একজন ব্লগার তিন সদস্যের একটি পুর্নাঙ্গ প্যানেলের নাম প্রস্তাব করবেন।
৪। যে সকল ব্লগার বিচারক হিসাবে নির্বাচিত হবেন, প্রতিযোগিতার উদ্দেশ্যে প্রকাশিত তাদের পোস্ট সমূহকে তারা চাইলে প্রতিযোগিতার আওতায় রাখতে পারেন আবার চাইলে নাও রাখতে পারেন - এটা প্যানেলের নিজস্ব সিদ্ধান্ত।
৫। আগামী ৬ তারিখের মধ্যে আপনাদের প্রস্তাবিত প্যানেলের নাম ঘোষণা করতে হবে। এবং পরবর্তীতে আপনাদের প্রস্তাবিত প্যানেল থেকে ভোটের মাধ্যমে আমরা সেরা বিচারিক প্যানেলকে নির্বাচন করব।
৬। অনুগ্রহ করে এমন কোন ব্লগারকে নির্বাচিত করবেন না যিনি সামগ্রিক দায়িত্বটি পালনের ক্ষেত্রে পরবর্তীতে অস্বীকৃতি জানাবেন।
৭। বিচারকদের জন্য থাকবে বিশেষ উপহার।

ব্লগার অপু তানভীর এর প্রতি রইল ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তিনি স্মৃতিচারনমুলক প্রতিযোগিতায় আগত সকল পোস্টের একটি তালিকা প্রস্তুত করেছেন যা সকলের দারুন কাজে আসবে।

এই ফলাফলটি এসে গেলে আমরা ফিচার প্রতিযোগিতার বিজয়ীদের উপহার এবং স্মৃতিচারন মূলক লেখার বিজয়ীদের উপহার এক সাথে কুরিয়ার সার্ভিসে প্রেরণ করব।

তাহলে দ্রুত কাজে লেগে পড়ুন। আপনাদের প্রস্তাবিত নাম এখানে লিখে জানাতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন - [email protected] এই ঠিকানায়।

শুভ ব্লগিং।
ব্লগ টিমের পক্ষ থেকে
কা_ভা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ২:২৫
৬৬টি মন্তব্য ৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গার্মেন্টসের ভিতরে লুকানো বাস্তবতা—যা আমরা কখনো দেখি না

লিখেছেন Sujon Mahmud, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ৭:৫২



সকাল ৬টা। ঘুম ভাঙার আগেই যেন জীবন তাকে টেনে তোলে। রহিমা চোখ খুলেই কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে। মনে হয়—
আরেকটা দিন, আবার সেই একই লড়াই।

রহিমা একজন গার্মেন্টস কর্মী। বয়স মাত্র... ...বাকিটুকু পড়ুন

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

×