somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

দৃষ্টি আকর্ষনঃ ব্লগার ‘কি করি আজ ভেবে না পাই’ এর চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আমাদের অবস্থান।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগারবৃন্দ,
ব্লগার ‘ কি করি আজ ভেবে না পাই’ এর পরিবার থেকে চিকিৎসা সংক্রান্ত যে নথিপত্র আমাদের কাছে ইতিপূর্বে পাঠানো হয়েছিল, যথাযথ মাধ্যমে সেই নথিপত্রের কোন সত্যতা পাওয়া যায় নি। নথিটি ছিলো তামিল নাড়ুর ভেলরে অবস্থিত KVR – KIDNEY & DIABETIC CENTER এর প্যাডে লেখা ব্লগার কি করি আজ ভেবে না পাই – এর পুরো নাম, রোগ এবং কিডনি ট্রান্সপ্ল্যান্টে কত টাকা প্রয়োজন হবে সেই সংক্রান্ত একটি ডকুমেন্ট যা ডঃ সাঞ্জিত আরন, নেফ্রলজি বিভাগের প্রধান প্রদান করেছেন।




উল্লেখ্য ডকুমেন্ট এ কোন অফিসিয়াল সিল বা সিগনেচার নেই বিধায় আমরা ডকুমেন্টটি ভ্যারিফাই করার জন্য উক্ত হাসপাতালে ইমেইল করি এবং যে নাম্বারটি প্যাডে উল্লেখ করা আছে সেখানে যোগাযোগ করি। পরবর্তীতে আমাদের সেই ইমেইলের জবাবে, উক্ত হাসপাতাল থেকে ডাঃ কে ভেঙ্কেটারমন (DR. K.VENKATARAMANAN) আমাদেরকে জানান,

"Sorry this is not from our hospital, there is no such consultant working here, fake letter head, dr venkataramanan is the nephro consultant"

অর্থাৎ এই ধরনের কোন কোন ডকুমেন্ট তারা পাঠান নি এবং উক্ত ডঃ সাঞ্জিত আরন নামে তাঁদের এখানে কোন কনসালটেন্ট নেই এবং এটা ফেক লেটার হেড। এই হাসপাতালের যিনি নেফ্রো কনসালটেন্ট তার নাম ডঃ ভেঙ্কেটারমন যা ওয়েব সাইটে উল্লেখ্য করা আছে।






আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে, সামগ্রিক পরিস্থিতিটি আমাদের সকলের জন্য ভীষণ হতাশাজনক। আমাদের ব্লগারদের সৎ উদ্দেশ্য এবং আবেগের সাথে অন্যায় করা হয়েছে। আমরা মনে করি, যে কোন মানুষ যে কোন সময় বিপদে পড়তে পারেন বা কোন বিপদে অর্থের প্রয়োজন হতে পারে কিন্তু মিথ্যে তথ্যের মাধ্যমে এই অর্থ সংগ্রহের প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে উক্ত ব্লগার বিভিন্ন সময়ে চিকিৎসার কথা বলে অনেক ব্লগারদের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য গ্রহণ করেছেন।

কাজেই আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে আমরা কোন উদ্যোগ গ্রহণ করতে পারছি না এবং এই ব্যাপারে ব্লগারদের যে কোন উদ্যোগকে আমরা অনুৎসাহিত করছি।

ব্লগার ‘কি করি আজ ভেবে না পাই’ হতে পারেন অসুস্থ, কিন্তু যেমন তিনি দাবী করছেন, ঠিক তেমনটা হয়ত নন। আমরা মনে করি, ব্লগার ‘কি করি আজ ভেবে না পাই’ এর পরিবার থেকে যদি তার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সত্য প্রকাশ করা হয় তাহলে আমরা হয়ত ব্লগারদের সাথে সার্বিক আলোচনার মাধ্যমে কোন উদ্যোগ গ্রহণ করতে পারব। তার আগে সম্মানিত ব্লগারদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই ক্ষেত্রে সকল প্রকার আর্থিক লেনদেন এড়িয়ে চলার জন্য।

উল্লেখ্য যে, ব্লগারদের এই সহযোগিতার মনোভাব নিয়ে যদি কেউ পুনরায় কোন মিথ্যাকে সত্য হিসাবে প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে আমরা দেশের প্রচলিত নিয়ম অনুসারে আইনের আশ্রয় গ্রহণ করব।


বিনীত,
ব্লগ টিম।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:১৯
৫৫টি মন্তব্য ৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×