somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

আপনাদের কাছে পরামর্শ ও অনুরোধ।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগারবৃন্দ,
আশা করি আপনারা সবাই ভালো আছেন । আপনারা সবাই জানেন সাম্প্রতিক সময়ে যে বন্যা হয়েছে, সেখানে দেশের সর্বস্তরের মানুষের পাশপাশি আমাদের ব্লগাররাও অংশ গ্রহন করেছেন। ইতিমধ্যে ব্লগারদের পক্ষ থেকে এক দফা ত্রান কার্যক্রম সম্পাদন করা হয়েছে এবং পানি নেমে যাওয়ার পর আমরা পুর্নবাসন সংক্রান্ত ব্যাপারে অংশ নেয়ার জন্য তথ্য সংগ্রহ করছি। বর্তমানে বন্যায় পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে, তবে এই নামার প্রক্রিয়া বেশ ধীর। আশা করা যায় আগামী সাপ্তাহ খানেকের ভেতর পানি মোটামুটি নেমে যাবে।


আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এবারের বন্যার শুরুতে প্রচন্ড বিশৃংখলভাবে ত্রান বিতরন হয়েছে, কোথাও সমন্বয় ছিলো না। পরবর্তীতে ধীরে ধীরে ত্রান বিতরণ কাজে কিছুটা সমন্বয় শুরু হয়েছে। বর্তমানে সরেজমিনে এবং মাঠ পর্যায় থেকে যে সকল তথ্য পেয়েছি, তাতে দেখা যাচ্ছে দুর্গত অঞ্চলে শুকনা খাবার জাতীয় ত্রান সামগ্রী মোটামুটি পৌঁছে যাচ্ছে। তবে কিছু এলাকা হয়ত বাকি থাকতে পারে।

বন্যার পানি নেমে যাবার পর মুলত বন্যা দুর্গতের পুর্নবাসনের মুল প্রক্রিয়া শুরু হয়। আমরা এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে চাইছি। আমার সাথে একটি বেসরকারী সাহায্য সংস্থার প্রতিনিধির প্রাথমিক আলাপ হয়েছে যারা মুলত বন্যা পরবর্তী সময়ে দুর্গত এলাকার মানুষদের স্বাস্থ্য ও বিশুদ্ধ খাবার পানি, নলকুপ মেরামত, বীজ সরবরাহ ও আরো অন্যান্য বেশ কিছু বিষয়ে কাজ করবে। আমরা চাইলে তাদের সাথে যুক্ত হয়ে যৌথভাবে কিছু কাজ করতে পারি। আমাদের পক্ষ থেকে প্রাথমিকভাবে নলকুপ মেরামত/ স্বাস্থ্য ক্যাম্প ও বীজ সরবরাহের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছি। এই বিষয়ে উভয় পক্ষের সম্মতি ও প্রয়োজনীয় টার্মস এন্ড কন্ডিশন ঠিক হলে আমরা এই সংক্রান্ত ঘোষনা দিয়ে বিস্তারিত তুলে ধরব। আমার মনে হয়, এই যৌথভাবে (নিজ নিজ ব্যানারে) কাজ করতে পারলে তা পদ্ধতিগতভাবে সঠিক হবে এবং তাদের মাঠ পর্যায়ে যে তথ্য আছে, সেটাকে আমরা কাজে লাগাতে পারব।

এবার আমার একটি পরামর্শ বা অনুরোধ হচ্ছেঃ

আপনারা ব্লগাররা যারা এক্টিভ আছেন বা যারা নিয়মিত বিভিন্ন সমস্যায় মানুষকে সাহায্য করেন - তারা অনুগ্রহ করে একটি টিম গঠন করুন বা একটি ফাউন্ডেশন তৈরী করার চেষ্টা করুন। আপনাদের পছন্দের ব্লগারদের নিয়ে একটি টিম গঠন করুন এবং একটি আনুষ্ঠানিক ব্যাংক একাউন্ট তৈরী করুন। দুইজন মানুষকে আপনারা সেই একাউন্টের দায়িত্ব দিন। এই সংক্রান্ত যদি কোন টেকনিক্যাল সাপোর্ট লাগে, সেটা দেয়ার জন্য আমি প্রস্তুত আছি।

সত্যি বলতে, এককভাবে এই ধরনের কোন কিছুর দায়িত্ব নেয়া খুবই চ্যালেঞ্জিং। আপনারা সব সময় আমার উপর আস্থা রাখেন, সেটার জন্য আমি সম্মানিত এবং কৃতজ্ঞ। কিন্তু আমার মনে হয় বিষয়টি ব্যক্তিকেন্দ্রিক না হয়ে একটি সিস্টেমেটিক ওয়েতে হলে সবার জন্য তা ভালো হয়।

ধন্যবাদ, শুভ ব্লগিং।

বিনীত,
কা_ভা।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২২
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×