বেতারপাঁচালী
প্রকৌশলী আবু মোঃ আল মোজাহেদী
শুনেন শুনেন সবাই শুনেন দিয়া মন,
বাংলাদেশ বেতারের কথা কিছু করে যাই বর্ণন।
১৯৩৯ সালে বেতার যাত্রা শুরু করে,
জনপ্রিয়তা আজও তাহার আছে ঘরে ঘরে।
স্বাধীনতা যুদ্ধে তাহার আছে অবদান,
তাইত আজও বাংলাদেশে আছে তার সম্মান।
১০০০ ও ১০০ কিলোওয়াট ট্রান্সমিটার রয়েছে ঢাকায়,
ক ও খ নাতেতে অনুষ্ঠান শোনা যায়।
২০ কিলোওয়াট ট্রান্সমিটার সিলেটেতে আছে,
শাহ্ জালাল ও শাহ্ পরানের মাজারের কাছে।
১০০ কিলোওয়াট ট্রান্সমিটার আছে চট্টগ্রাম,
সুন্দর অনুষ্ঠান প্রচার করে তাই রয়েছে সুনাম।
১০০ কিলোওয়াট ট্রান্সমিটার আরও আছে বগুড়াতে,
অনেক অনুষ্ঠান প্রচার করে তারা দিনে ও রাতে।
আরও আছে ১০ কিলোওয়াট ১০টি ট্রান্সমিটার;,
বিভিন্ন সময় অনুষ্ঠান তারা করতেছে প্রচার।
ট্রাফিক অনুষ্ঠান প্রচার হয় এফ এম ট্রান্সমিটারে,
বেতারের ট্রাফিক নিয়ন্ত্রণ যাচ্ছে প্রচার করে।
শর্টওয়েভে বহিবির্শ্ব অনুষ্ঠান হইতেছে প্রচার,
ছয়টি ভাষায় অনুষ্ঠান চলে শুনেন সমাচার।
এই পর্যন্ত পুঁথি পড়া যাইতেছি শেষ দিয়া,
সকল পাঠককে আমার ছালাম জানাইয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





