somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন আছি সৌদি আরবে –পর্ব ৩৪ আকামা ট্র্যান্সফারের সুযোগে প্রাণ চাঞ্চল্য

২০ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিগনালে দাড়িয়েছি,জানালার গ্লাস নামানো হঠাৎ পাশ থেকে একজন লম্বা ছালাম দিতেই চেয়ে দেখি রোড ক্লিনার বাংলাদেশী একজন শ্রমিক।
ছালামের জবাব দিয়ে বললাম, কি ভাই খবর কি ?
সে ভাঙ্গা হিন্দি/বাংলায় কথা শুরু করতেই আমি বললাম বাংলায় বলেন ভাই, আমিও বাংলাদেশী।আপনি কি নুতন এসেছেন?
সে যেন প্রান ফিরে পেল হ্যা ভাই দুইমাস হলো এসেছি।বাড়ী কিশোরগঞ্জ।আমাকে পাল্টা প্রশ্ন করলো আপনার বাড়ী কুন ডিস্ট্রিক?
আমি তাকে আবারো জিজ্ঞেস করে জানলাম সে এখানে আসতে খরচ পড়েছে সর্বমোট ছয় লক্ষ টাকা।আর বেতন ৩০০ রিয়াল (৬,৬০০টাকা),কথা শুনে আমার মাথা ঘুড়তে লাগলো । তিনি যদি শুধুমাত্র এই কাজ করেই যায় তবে তার সব টাকা তুলতে আট বছর লেগে যাবে!আর যদি এই টাকা দেশে ফিক্স ডিপোজিট করতো তবে মাসে বিনা শ্রমে প্রায় ৬০০০টাকা ঘড়ে বসে পেয়ে যেত। পেছনের গাড়ী হর্ন বাজাতেই শুভেচ্ছা জানিয়ে চলে এলাম।
কিন্তু তার কথায় আমি ভাবতে লাগলাম, এতো কম বেতনেতো এখন নেপালিরাও আসছেনা।বাংলাদেশ সরকারের কাছে যেমন শ্রমিক রপ্তানি অত্যান্ত জরুরী তেমনি সৌদি আরবের নিকটও এই ক্যাটাগরীর শ্রমিক আমদানি খুবই প্রয়োজনীয়। আমি বড় একটি ক্লিনিং কোম্পানিতে (আল খোদারী) কর্মরত এক বন্ধুকে জিজ্ঞেস করে এই স্বল্প বেতনের সত্যতা জানলাম। বর্তমানে তারাও নাকি এই বেতনেই আমাদের দেশ থেকে ক্লিনার ভিসায় নুতন শ্রমিক পাচ্ছে।অথচ সরকার একটু নজর দিলে অন্যান্য দেশের মতো কমপক্ষে ৭০০ রিয়ালে শ্রমিক রফতানি করতে পারতেন।
যদিও বর্তমানে বাংলাদেশিদের অবস্থা সৌদি আরবে খুবই নাজুক।এখানে ভিসা অফিসে সে সকল কাজগুলি সব দেশের জন্য চলে তা হচ্ছে
১।জব ভিসা ২।ফ্যামিলি ভিসা/ভিজিট ভিসা ৩।১৮ বছরের ছেলেদের বাবা-মায়ের সঙ্গে থাকার ভিসা
৪।আকামা (রেসিডেন্স পারমিট) ট্রান্সফার ৫।প্রফেশন চেঞ্জ ৬।ওমরা ভিসা ৭।বিজনেস ভিসা ৮।এক্সিট ভিসা ইত্যাদি।

মোটামুটি এই ৮টি ক্যাটাগরির মধ্যে বাংলাদেশীদের জন্য অত্যান্ত সহজলভ্য ভিসা হচ্ছে এক্সিট ভিসা তারপর ওমরা ভিসা এবং সবশেষে বিজনেস ভিসা। বাকি ৫টি ক্যাটাগরির ভিসা দীর্ঘ ছয় বছর যাবত বন্ধ রয়েছে। লোকে বলে ভিসা অফিসের কম্পিউটারের বাটনে এন্টার মারলে যদি বাংলাদেশী দেখে তবে রেড এলার্ট দেখায়।/:)
গুজব আছে এগুলো ঘটছে বর্তমান সরকারের কারনে এবং জামাত কানেকশনের জন্য।কিন্তু আমি মনে করি এই তথ্য সম্পূর্ন বানোয়াট।কারন এই সমস্ত কাজ ফকিরুদ্দিনের আমল থেকেই শুরু হয়েছে।আর এই কয়েক বছরে জামাতের অনেক স্থানীয় নেতাও এই আইনে কবলে পড়ে দেশে চলে যেতে বাধ্য হয়েছে।
আমাদের বাংলাদেশীদের সঙ্গে সৌদি আরবে যখন এই পরিস্থিতি, তখন গত ৩ এপ্রিল ২০১৩ থেকে সব বিদেশী অবৈধ শ্রমিকদের জন্য তিন মাসের সাধারন ক্ষমা ও কোম্পানি বদল করে কাজ যোগাড় করে নেয়ার এক বিশাল সুযোগ বা ছাড় দিয়েছেন। কিন্তু অবাক ব্যাপার এখানেও বাংলাদেশীদের জন্য কোন সুযোগ রাখা হয়নি।এই নিয়ে বাংলাদেশীদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দেয়।এমতবস্থায় পররাষ্ট্র মন্ত্রী দিপুমনি গত ৬মে সৌদি আরবে আসেন।এবং তারপরই জানতে পারি বাংলাদেশীরাও এই সুযোগ পাবে।কিন্তু ইতিমেধ্যেই সাধারন ক্ষমার মেয়াদ একমাসেরও বেশী অতিক্রান্ত হয়ে গিয়েছে। আগামি ৪ জুলাই থেকে এই সুযোগ আর থাকবেনা। গত ১৬ই মে মাননীয় রাষ্ট্রদূত শহিদুল ইসলাম এখানে অর্থাৎ দাম্মাম শহরের সকল শ্রেণীর বাংলাদেশীদের সঙ্গে মত বিনিময় করেন।

উনি আমাদেরকে যে তথ্যগুলি দিয়েছেন এখানে তা তুলে দিচ্ছি।
১।আকামা ট্রান্সফার বা মালিক পরিবর্তনঃ রেড ক্যাটাগরির কোম্পানি থেকে ইচ্ছেমতো ট্রান্সফার হওয়া যাবে।গ্রিন ক্যাটাগরি হলে বর্তমান মালিকের অনুমতি সাপেক্ষে পরিবর্তন করা যাবে।যা এতদিন বন্ধ ছিল।
২। হজ্জ/ওমরা ভিসায় আগত অবৈধ শ্রমিকরা বৈধতা পাচ্ছেঃ যারা ৩ জুলাই ২০০৮ সালের পুর্বে হজ্জ/ওমরা ভিসায় এসে আর ফেরত যায়নি তারা যে কোন ব্যক্তির অধীনে আকামা বানিয়ে কাজ করার সুযোগ পাবেন।
৩।কোম্পানি থেকে পালিয়ে (হুরুব) যাওয়া শ্রমিকরা কাজ করতে পারবেঃ পালিয়ে আসা শ্রমিকরা তার পূর্বেকার মালিকের অনুমতি ছাড়াই যে কোন কোম্পানিতে আকামা বানিয়ে বৈধভাবে কাজ করতে পারবে।
৪।যাদের মালিক(কফিল) নাইঃ অনেকের কফিল মৃত্যু/কোম্পানি দেউলিয়া বা বিদেশে গিয়ে না আসার কারন হলে কাগজপত্র ছাড়াই নুতন কোম্পানিতে কাজ নিতে পারবেন।
৫। পেশা পরিবর্তনঃ যোগ্যতা অনুযায়ী যারা সঠিক পেশার ভিসা পাননি অথবা সার্টিফিকেট না থাকা স্বত্বেও যারা ভূয়া ইঞ্জিনিয়ার বা একাউন্টেন্ট ভিসায় এতদিন কাজ করেছেন তারা ফ্রিতে পেশা পরিবর্তন করার সুযোগ পাবেন।
৬।দেশে প্রত্যাবর্তনঃ যারা এতদিন পালিয়ে কাজ করেছেন এখন দেশে ফাইনাল এক্সিটে যেতে চাচ্ছেন তারা বিনা শাস্তিতে(জেল/জরিমানা) ফিঙ্গার প্রিন্ট দিয়ে যেতে পারবেন।পরে নুতন ভিসাতে এলেও অসুবিদা হবেনা।
কিন্তু ৪জুলাই ২০১৩ তারিখের পর অবৈধ অবস্থানকারী প্রবাসী শ্রমিককে যিনি কাজে নেবেন/গাড়ীতে উঠাবেন/আশ্রয় প্রদান করবেন তাদের প্রত্যেকের শাস্তি ২ বছর জেলসহ সর্বোচ্চ ১লক্ষ রিয়াল জরিমানা হবে।
সবদিক থেকে বিবেচনা করলে এটা একটা যুগান্তকারী সুযোগ।ইতিমধ্যেই অনেক বাংলাদেশী এই সকল সুবিদা থেকে বঞ্চিত থাকায় দেশে চলে যেতে বাধ্য হয়েছেন।এই সুযোগ না পেলে আরো দেড় লক্ষ বাংলাদেশী শ্রমিক দেশে চলে যেতে বাধ্য হতেন।তাই এখানে চলছে খুশির উচ্ছ্বাস।এখানে এখন একই আলোচনা কে কোথায় নুতন চাকুরীতে যাচ্ছে।

বাংলাদেশ সরকারের জন্যও এক বিশাল সুখবর কারন ১০লক্ষ প্রবাসিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতি সুমজবুত করবে।

সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৩ রাত ১:১৮
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×