somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যাক্সিনেশন নিয়ে আমার যতো বিরম্ভনা

০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম ডোজের চিত্র
বাংলাদেশে টিকার কার্যক্রম শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে।আমি তখন চার মাসের ছুটিতে ঢাকায়, বাকি ছিল আরো দের মাস।তখন ২য় ডোজ একমাসের মধ্যেই দেয়ার কথা ছিল।প্রথম অবস্থায় লোকজনের টিকা নেয়ার সাড়া ছিল কম, কাজেই অতিসহজেই ১ম ডোজ নিয়ে নিলাম।কিন্তু ১৫দিন পর জানতে পারলাম ২য় ডোজ দেয়া হবে দুই মাস পর। আমি পিজি হাসপাতাল থেকে নিয়েছিলাম তাই ডিজি সাহেবের অফিসে যোগাযোগ করলাম।সেখান থেকে আমাকে পাঠানো হলো খুরশিদ আলম সাহেবের নিকট। তিনি ব্যাক্তিগত মোবাইল নাম্বার আমাকে দিয়ে বললেন আপনি প্রবাসী তাই ভিসার সমস্যা হবে আমরা তা চাইনা। পনেরদিন পর টিকা কার্ডের লিখিত তারিখ অনুযায়ী আমি পিজিতে গেলাম টিকা নিতে। কিন্তু তারা সাফ জানিয়ে দিল দুই মাস আগে সম্ভব নয়। খোরশেদ আলম সাহেবকে খুঁজে পেলাম টিভি সাংবাদিকদের নিকট। তিনিও তার অপারগতা জানালেন। view this link
টিভি নিউজে আমার বক্তব্য

কাজেই ২য় ডোজ না নিয়েই চলে এলাম সৌদি আরবে।এখানেও তখন অতি সহজে অক্সফোর্ডের এস্ট্রোজেনেকা ও ফাইজারের টিকা দেয়া হচ্ছিল। কিন্তু আমি চেস্টা করছিলাম আমার ১ম ডোজকে এখানে রেজিস্ট্রেশন করতে।কিন্তু সেরকম কোন সুযোগই তখন ছিলনা। এখন অবশ্য সেই ব্যবস্থা শুরু করেছে।


২য় ডোজের চিত্র
আমার ১ম ডোজের তিন মাস পর সৌদিতে আবারো ১ম ডোজ হিসেবেই অক্সফোর্ডের এস্ট্রোজেনেকা টিকা নিলাম। কিন্তু হায় ১৫ দিন পরই ম্যাসেজ এলো ২য় অর্থাৎ আমার ৩য় বারের মতো টিকা নেয়ার তারিখ। আমি ম্যাসেজ উপেক্ষা করলাম, কিন্তু তারা নাছোর বান্দা পরপর ৪ বার তারিখ নির্ধারন করলেন কিন্ত আমি উপস্থিত হলামনা।শেষতক তারা আমাকে নিজ থেকে তারিখ নির্ধারন করে টিকা নেয়ার অনুরোধ করলো।
আমি কোবিড-১৯ সংক্রান্ত যতো মেডিকেল জার্নাল আছে দেখা শুরু করলাম। একটু একটু আশারবাণী শুনলাম, ৬মাস পর নেয়া যেতে পারে। আরো আশান্বিত হলাম যখন টিভিতে দেখলাম তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ৪ঠা আগস্ট ৩য় ডোজ নিয়েছেন। আমি একমাস তার পেছনে ছিলাম, তিনি ভাল আছেন দেখে আমিও বুকিং দিলাম সৌদি আরবের ২য় এবং আমার দেহে ৩য় ডোজের জন্য।

৩য় ডোজের চিত্র
আলহামদুলিল্লাহ্‌ তিনদিন আগে টিকা নিয়েছি এখনো কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫২
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×