অত:পর তাকে বলা হলো-
মেয়ে এসো একাকার হই ; বৃষ্টিতে ভিজি।
এতো নিবিঢ় আর প্রণোদিত বৃষ্টির চেয়ে আর মহত কী আছে ?
সময় : অতলান্তের দ্বিপ্রহর।
পেক্ষাপট : বৃষ্টিতে স্নানের শুদ্ধতম অভিযান।
নিশ্চয় অভিযাত্রী তারাই -
যারা যাত্রা করে এক উর্বশী আলোর দিকে।
ধাবমান...
পিচ্ছিল...
কিংবা হোচট খাওয়া জীবনের গতিপথ
আমি ছাড়া আর কেইবা ভাঙতে পারে আলুথালু নারীর অহম ?
অহমিকায় পুড়ে পুড়ে কাচা রোদ
এ্যাশ রং মেঘ হয়, তারপর
বৃষ্টিতে মেখে মেখে রূপালী পায়েল নাচায় ষোড়শীনি ইভ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



