somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিলেট এমসি কলেজ হোস্টেল পুড়িয়ে দেয়ার নেপথ্যে।

১৫ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐতিহ্যবাহী সিলেট সরকারি এমসি কলেজ ছাত্রাবাস পুড়িয়ে দেয়ার ঘটনা সিলেটজুড়ে এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে। শতাধিক ছাত্রলীগ ক্যাডার গত রোববার রাতে হোস্টেলের ছয়টি ব্লকের মধ্যে একমাত্র হিন্দু ব্লক ছাড়া বাকি পাঁচটি ব্লকই আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। দলমত নির্বিশেষে সর্বস্তরের সিলেটবাসী এই অপকর্মের সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছেন; কিন্তু পুলিশ নীরব। আর সন্ত্রাসীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে নগরজুড়ে। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা নিজেরা রক্তয়ী সংঘর্ষে লিপ্ত হওয়ার পরও তাদের জামাই আদরে লালন পালন করা হচ্ছে। এতে সিলেট নগরীতে আতঙ্ক বিরাজ করছে। বর্তমান সরকার মতায় আসার পর সিলেটের শিাঙ্গনে সরকারি দলের ছাত্র সংগঠনের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তাদের ইন্ধন ও প্রশ্র্রয় দেয়ার ঘটনায় অভিভাবকেরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।
এ দিকে সিলেট সরকারি এমসি কলেজ ছাত্রাবাসের পাঁচটি মুসলিম ব্লক পুড়িয়ে দেয়ার ঘটনার নেপথ্য কারণ জানা গেছে। একাধিক শিার্থী এ প্রতিবেদককে জানান, ছাত্রাবাসের পাঁচটি ব্লকে মোট ২৬০টি সিট রয়েছে। প্রতি বছর মেধার ভিত্তিতে সিট বণ্টন করা হয়। কিন্তু গত বছরই প্রথম ছাত্রলীগ জোরপূর্বক ৪০টি সিট নিয়ে যায়। হোস্টেলে বর্তমানে বৈধ ছাত্রদের ৮০ ভাগই শিবিরের সমর্থক। তারা জানায়, একজন হোস্টেল সুপারকে কিছু দিন আগে ছাত্রলীগের নামে হুমকি দেয়া হয়, মেধাটেধা বুঝি না আমাদের দেয়া তালিকা অনুযায়ী সিট বরাদ্দ দিতে হবে। ছাত্রলীগ তাদের ৩৫ জন কর্মীকেও হোস্টেলে ওঠায়। কিন্তু গত ৭ জুলাই হোস্টেলে ৩৪টি সিট বরাদ্দের ল্েয ফরম বিতরণ শুরু হয়। ১৬ তারিখ পর্যন্ত তা বিতরণ এবং ১৯ জুলাই সাাৎকারের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু ফরম বিতরণ শুরুর পর দিন রাতেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবির হটানোর নামে পুরো ছাত্রাবাসই আগুন দিয়ে পুড়িয়ে দেয় ছাত্রলীগ ক্যাডাররা। এ প্রসঙ্গে সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু জানান, জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থ, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক দেবাংশু দাস মিঠু, তাজিম উদ্দিন, এস আর রুমেল, উজ্জ্বল, মিঠু তালুকদার ও কালা জাহাঙ্গীরের নেতৃত্বে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তিনি আরো জানান, ২০১০ সালের ১৮ ফেব্র“য়ারি দেবাংশু দাস মিঠুর নেতৃত্বে ছাত্রলীগ ক্যাডাররা অনুরূপ সিলেট সরকারি কলেজ ছাত্রাবাসও পুড়িয়ে দিয়েছিল। এই ছাত্রাবাসের ৫২টি করে মধ্যে ৪৬টি করে ছাত্ররা ছিল শিবির সমর্থক। দীর্ঘ আড়াই বছর পেরিয়ে গেলেও এ ছাত্রাবাস সংস্কার করা হয়নি। পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এটি।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×