somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাধারতো অভ্যাস জল ঘোলা করে খাওয়া।

২৫ শে জুলাই, ২০১২ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাধা নাকি পরিষ্ড়্গার জল পান করতে পারে না। এটা তার চিরদিনের অভ্যাস। আগে জল ঘোলা করবে। তারপর পান করবে। আবুল হোসেনের পদত্যাগের ঘটনা নিয়ে সরকার যা করল- তাতে তার মধ্যে গাধার এ বিমূর্ত রূপটিই পরিস্ফুট হয়ে উঠেছে। পদ্মা সেতু নিয়ে এই যে এত কথা, এত ভয়াবহ জটিলতা- এসব কিছুই হতো না যদি সময়ের কাজটি সময়ে করা হতো। তৎকালীন যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ উঠল, তখনই যদি সরকার এ ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করত, তবে হয়তো পরিস্থিতি এত জটিল হতো না। কিন্তু সরকার এ কাজটি তখন করেনি। কেন করেনি? উত্তর খুবই সহজ। এটি হচ্ছে প্রবল আমিত্ববোধের দায়। আর এই দায় শেষ পর্যন্ত চাপিয়ে দেয়া হয়েছে জাতির কাঁধে। কী আশ্চর্য! প্রধানমন্ত্রী নিজে যেহেতু তার ল্যাপটপ থেকে এ মন্ত্রিসভার জন্ম দিয়েছেন, কাজেই যে যাই বলুক, মন্ত্রীরা যত অপকর্মই করুক, তারা কখনও খারাপ হতে পারে না- এই হচ্ছে তার অহংকার। এই অহংবোধের কারণেই পদ্মা সেতু সম্পর্কে বিশ্বব্যাংক কর্তৃক উত্থাপিত দুর্নীতির সঠিক তদন্ত না করে তিনি ও তার সাঙ্গপাঙ্গরা উল্টো বিশ্বব্যাংককে ‘একহাত’ দেখে নেয়ার জন্য হম্বিতম্বি করেছেন। কিন্তু এতে লাভ কী হল? শেষ পর্যন্ত নথ তো খসাতেই হল। মাঝখান থেকে বিশ্বদরবারে এ জাতি আরও একবার দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হল। পদ্মা সেতুকে বলা হয় স্বপ্নের সেতু। এ সেতুকে কেন্দ্র করে দেশের মানুষের অনেক আশা, অনেক স্বপ্ন। যদি কোন একজন ব্যক্তি বা গোষ্ঠীর জন্য এ সেতুর নির্মাণ কাজ বন্ধ হয়, তাহলে মানুষ বিষয়টিকে অবশ্যই সহজভাবে নেবে না। এজন্য ক্ষমতাসীন দলকে পরবর্তী নির্বাচনে চড়া মাসুলও গুনতে হতে পারে। কাজেই একজন ব্যক্তি ও তার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রক্ষা করার সংকল্পে অনড় না থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক আগেই উচিত ছিল জনগণের আবেগ-অনুভূতির মূল্য দিয়ে শুরুতেই বিষয়টির ফয়সালা করে ফেলা। কিন্তু তারা তা করেনি।
সারাবিশ্বের দুর্নীতি পরিস্থিতি নিয়ে টিআইবি প্রতি বছর যে ধারণাসূচক প্রকাশ করে থাকে, তাতে ২০১১ সালে এ দেশের দুর্নীতি পরিস্থিতির কিঞ্চিত অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছিল। অবস্থানগতভাবে কিছুটা এগোলেও দুর্নীতির বৃত্ত-বলয় থেকে যদি দেশ মুক্ত না হয় তবে এ অর্জন অর্থহীনতায় পর্যবসিত হওয়ারই শামিল। টিআইবি-র ভাষ্য অনুযায়ী, সংসদ বর্জন সংস্ড়্গৃতি, সংসদীয় কমিটির কার্যকর ভূমিকা পালন না করা, বাজেটে কালো টাকা সাদা করতে দেয়া, সরকারি ক্রয় সংক্রান্ত আইন সংশোধন, টেলিকমিউনিকেশন আইনের সংশোধন, দুদক আইনের সংশোধন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারসহ নানা কারণে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে রক্ষা করা যাচ্ছে না নবম জাতীয় সংসদ নির্বাচনে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করে শক্তিশালী করা হবে। এজন্য সর্বাগ্রে প্রয়োজন আইনি উদ্যোগ। ঢাল নেই, তলোয়ার নেই- নিধিরাম সর্দার সেজে বসে থাকলে তা দুদকের জন্য যেমন মর্যাদার বিষয় হবে না, তেমনি দুর্নীতির ভারে নুøব্জ এ জাতিও সে ধরনের একটি প্রতিষ্ঠান থেকে কোন সুফল পাবে না। বছরের পর বছর ধরে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকার শীর্ষকাতারে স্থান দখল করে থাকায় বিশ্ববাসীর কাছে দেশের প্রতিটি মানুষের মাথা হেঁট হয়ে গেছে। অথচ দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের এখানে কোন ভূমিকাই নেই। তবে কেন অন্যের কাছে তাদের মাথানত হবে? আমরা মনে করি, এ দায় রাজনীতিক ও আইনপ্রণেতাদের। দুর্নীতির কলংক মোচন করে বিশ্বদরবারে বাংলাদেশকে তারা একটা সম্মানজনক অবস্থানে পৌঁছে দেবেন- এ প্রত্যাশা আমাদের সবার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×