রয়েছে যাদের সৃস্টির স্বপন
বন্ধ হয়েছে তাদের জন্যে আজ মুক্তাঙ্গন।
শকুন আর গর্ভবতী ছাগীর
সংগম সুখের জন্যে
তোমরা সবাই আজ উচ্ছন্নে যাও।।
স্বদেশ আর আলোর কথা
লজ্জাবতীর আনন্দ ব্যথা
তোমরা আজ ভুলে যাও।
শারমেয়র শিৎকারের জন্যে
তোমরা সবাই আজ উচ্ছন্নে যাও।
অর্গলে ঝুলিয়ে তালা
অন্তরে গাথো ঘৃনার মালা
দূষনের গর্জনে একাকার চারিধার।
পিশাচের আনন্দ উল্লাসের জন্যে
তোমরা সবাই আজ উচ্ছন্নে যাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


