somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্পোরেট রোবট নাকি অ্যাসেমব্লি লাইন ওয়ার্কার অথবা ডিসপোসেবল (হিউম্যান রিসোর্স) কিছু.......

২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অন্যান্য বেসরকারী প্রতিষ্ঠানে কি অবস্হা তা জানি না তবে আমাদের ব্যাংকে কালচারটা এত বেশি ব্যবসা কেন্দ্রিক যে ম্যানেজমেন্টের টপ টু বটম যে কথাটা বিরতিহীনভাবে প্রতিধ্বনিত হতে থাকে তা হলো, কেবলই দৌড়াও আর নাম্বার জেনারেট কর। হ্যাঁ, দিনের শেষে নাম্বারটা যেন জেনারেট হয়। বস আমার এইমাসে এ পযর্ন্ত ৬০ লাখ টাকার লোন ডিসবার্স হয়েছে, আরও ৪০ অ্যাপ্রুভাল হয়েছে আরও ৬০ পাইপলাইনে আছে। একজন রিলেশনশিপ অফিসার যখন তার লাইন ম্যানেজারের কাছে তার আমলনামা এভাবে পেশ করে তখন আশা করি নাম্বার জেনারেশনের ব্যাপারটা আপনাদের আর বুঝতে বাকি নেই। এভাবেই একজন অফিসার দিনের পর দিন নাম্বার জেনারেট করে যায়। ফ্রেস কল কর, নতুন কাস্টমার ধর, পুরনো কাস্টমারদের টোকা দাও। ব্যবসা আনো আবার মাঠে নামো...... এ এক অখন্ডিত চক্র...... যার ঘূর্নিপাকে নিরন্তর পাক খাও। তবে প্রমোশন আর ইনক্রিমেন্ট যে হবে না তা কিন্তু বলছি না, তা হবে, অবশ্যই হবে। তারপরও প্রশ্ন জাগে যে এই চক্রের মাঝে পাক খেয়ে আমি আমার মাঝে কতটুকু ভ্যালু অ্যাড করতে পারলাম কিংবা হিউম্যান রিসোর্স হিসাবে কতটুকু রিসোর্সফুল হতে পারলাম? নাম্বার নাম্বার করতে করতে মাঝে মাঝে নিজেকে অনু্ভূতিহীন রোবট মনে হয়, কারন কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট তো ১ আর ০ এর সমাহারে গড়া বাইনারি নাম্বার ছাড়া আর কিছুই বোঝে না। রোবটই বটে কারন বছরের শুরুতেই নাম্বারের টার্গেটটা ইনপুট হিসাবে গলাধঃকরন করি আর বছর শেষে আউটপুটটাও নাম্বার হিসেবেই উগড়ে দেই।

আমরা রোবট আবার একই সাথে অ্যাসেমব্লি লাইন ওয়ার্কারও। কারন আমাদের কাজ খুবই স্পেসিফিক এবং প্রায় ক্ষেত্রেই কোন কাজের সবটা আমরা করি না করি অংশ বিশেষ। প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোন থেকে এর সুবিধা বহুমাত্রিক। একটা সুবিধা হল যেহেতু আমরা কাজের অংশ বিশেষ বারংবার করতে থাকি আমাদের এফিসিয়েন্সি লেভেলও অনেক হাই হয়। আবার যেহেতু অংশ বিশেষ জানি তাই কোন কারনে যদি আমাদের বাদ দিয়ে দেয়া হয় (মানে ফোর্সড রেসিগনেশান/টার্মিনেশান/ট্রানস্‌ফার ইত্যাদি ইত্যাদি.....) তবে খুব সহজেই অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারে এবং প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজের কোন ব্যাঘাত না ঘটিয়েই। কারন প্রতিষ্ঠানের পুরো একটি কাজ তো একজনের উপর পুরোপুরি নির্ভরশীল না।

সুতরাং সারমর্ম যা দাড়াচ্ছে তা হল আমরা একই সাথে কর্পোরেট রোবট, অ্যাসেমব্লি লাইন ওর্য়াকার এবং ডিসপোসেবল (হিউম্যান রিসোর্স)।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×