আজ ছুটি নিলাম পৃথিবী ছেড়ে, আজ শুধু বৃষ্টি দেখব অন্যভাবে,
হয়ত তোমার চোখে।
শরৎ এর মেঘ মেঘ আকাশটাতে আমি এক টুকরো ডানাহীন মেঘ,
আমায় ছোবে?
কলমিলতা, বুনো ঘাস আর ঝাক ঝাক কাশফুল দেব নেবে?
আজ সব চাওয়াদের বিকিয়ে দিলাম খুব সস্তা দামে, তোমার জন্য একপাতা নিল টিপ কিনব।
আর কিছু লাগবে? একটি হৃদপিন্ড?
আসবে শুধু একটিবার আসবে? তোমাদের কদম তলায় দাড়িয়ে আছি।
অনেকদিন পর ছুটি পেলাম লাগবে, কিছু লাগবে?।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




