রাইসরষের ক্ষেত উন্মুক্ত হয়ে গেছে
আমরা পৃথিবীর পরে ভালবেসেছি
নক্ষত্রের অবিরত আর্তচিৎকার বেড়েই চলেছে
হয়তো ভালবাসা ছুয়ে গেছে তাকে
আমরা ভালবাসা ছুঁয়েছি – ঢের
পৃথিবীর আর্তচিৎকার তাকে জড়িয়েছে – আর
আমি এক কুসুম চাঁদকে নিক্ষেপ করেছি-
ভালবেসসেছি- কেননা আমি জানি
ঝর্না বয়ে গেলে প্রবালটা উন্মুক্ত হয়
আর পৃথিবীর শুভ্রতা নেমে আসে ভালবাসায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


