মায়াটান বড় অগোছালো হয়ে কাছে আসে
স্বপ্নের ঘোরে রোলিং পিচিং
খেই হারিয়ে আবার ভেসে উঠি তীরে
ক্রমাগত এই খেলা
নেশার অনুভুতি রক্তের দ্বারে উকিঁ মারে
হৃদয়ের গভীরে যে ক্ষত শুকিয়ে আছে
বাস্তবিক ফাংগাসের আস্তারনে
নেশা জানে তার নিচে দগদগে ক্ষত
শুধু স্পর্শে শিরশিরে অনুভুতি ছাড়া আর কিছুই হবেনা
ক্ষত গলে জোয়ার উঠবে না
নেশা জানে হৃদয়ের ফাংগাস আচঁড়ে
ক্ষত'র উন্মোচন ছাড়া
মায়াটানের বাধ ভাঙ্গা সম্ভব নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



