somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মৃদুল শ্রাবন
আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

হালাল মুরগী হালাল ডিম

২৩ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতের ওয়াচে কফি খাওনের অভ্যাস নেই। কিন্তু আজ কেন জানি খুব কফি খাইতে ইচ্ছা করত্যাছে। টি স্পোনে ঘূর্নি তুইল্যা একটা এক্সপ্রেসো কফি বানাইলাম। চুমুক দিয়া মনে হইলো ম্যাংগো’র থেকে খুববেশী খারাপ হয়নি। ম্যাংগো যশোরে আমার একটা প্রিয় কফি হাউজ। আমি আর বউ এবার জাহাজে আসার আগে হঠাৎ কইরা ম্যাংগো’র ফ্যান হইয়া গেছিলাম। ম্যাংগো’র কথা মনে হওয়াতে আবার আমার ফ্রাইড় রাইসের কথা মনে পইড়া গেল। প্রতিবার জাহাজে আসার আগে মৃত্যু পথযাত্রীর মতো স্পেশাল স্পেশাল খাবার খাইতে মুঞ্চায়। কিন্তু এবার আমার শখ পুরোন করার মতো খুব বেশী সময় ছিল না। কিন্তু খায়েস তো খায়েসই। খায়েসতো আর সুযোগের জন্য অপেক্ষা করে না।

এবারের প্রোগ্রামটা এতটা হঠাৎ হইচে যে বঊয়ের কাছ থ্যাইক্যা ঠিকমতো বিদায় নেওনের টাইম পামু কিনা সন্দেহ দেখা দিল। তাই বঊরে বোগলদাবা করে চিটাগাং চলে গেলাম। প্রয়োজনে বিদায় আদায় যা নেওয়ার সব পথের মধ্যে নিয়া নিমু। পথের মধ্যে বউ খাওনের আখেরি খায়েসের কথা জিগাইলো। বউরে কইলাম চডুইভাতির ফ্রাইড রাইচ উইথ মেয়োনেজ দেয়া চায়নিজ ভেজিট্যাবল উইথ চিকেন ফ্রাই খামু। বউ শুইন্যা তাজ্জব। নিঊ এলিফ্যান্ট রোডের এই রেষ্টুরেন্টটার ওপর তারও দূর্বলতা আছে কিন্তু এখন আমাদের ঢাকায় যাওনের কোন প্লান নেই আর প্লান করার মতো কোন টাইমও নেই। চিটাগাং এ একদিনের মধ্যে এক ঝুড়ি জাহ কইরা আবার সন্ধ্যার মধ্যে গাড়িতে চড়তে হবে। দুপুরে খাওনের টাইমে আগ্রাবাদ এলাকায় একটাও মিনি চাইনিজ খ্যুইজ্যা পাইলাম না। বউ ভৎসনা করলো। এতদিন চিটাগাং আইস্যা করছটা কি?

কুমিল্লাতে আইস্যা বউ কইলো নুরজাহানের দোতলায় চাইনিজ আছে। কিন্তু আমাগো যাত্রা বিরতি বিশ মিনিটের। চাইনিজের অর্ডার করলে বাজার কইরা তারপরে রান্না করে হেইড়া তো কমন সেন্স। তাই দুইজনে দিশি ভাত খাইয়া চায়ের কাপ হাতে লইয়া দৌড়াইতে দৌডাইতে গাডিতে উঠলাম। বউ আমারে স্বান্তনা দিল, চলো বাড়ি গিয়া তোমারে রাজা হাসের মাংস খাওয়ামু। হাসের কথা শুইন্যা আমি ফ্রাইড রাইচের কথা ভুইল্যা গেলাম।

কিন্তু এইরকম স্পেশাল জিনিস কি আর বেশী দিন ভুইল্যা থাকন যায়? এখন মনে হইত্যাছে ফ্রাইড রাইচ খাইতে বা পারলে আমি আর বাচুম না। এমনিতে এখন জাহাজে খাবারের মরণ দশা। কোরিয়া থাইক্যা বাজার নেওনের টাইমে হালাল কাট ইস্যু তে জাহাজে কুন মাংস কেনা হয়নি। ওখানকার মুরগী নাকি বিসমিল্লাহ বলে জবাই করা হয়নি। যত্তোসব। আমাগো দেশে বাজারে কয়টা মুরগী মোল্লা দিয়ে কাটানো হয় হেইড়া তো আমরা ভালা কইরাই জানি। সব মোল্লাগেরেও দেখছি বাজার থাইক্যা মুরগী ছুইল্যা কাইট্যা নিয়া আহে। জাহাজে আইস্যা এই লোক দেখানো মোল্লাগিরি দেইখ্যা গা জইলা যায়। কিন্তু কি আর করা। ডিম কারি , ডিম ওমলেট, ডিম ভাজির ওপর আছি। মন চাইত্যাছে জাহাজের সব মোল্লারে ডাইক্যা জিগাই, এই যে ডিম খাইত্যাছো এই মুরগীর ডিম কি হালাল? একটা নাটকে দেখছিলাম এটিএম শামসুজ্জামান তার বাড়ীতে একটা খাঁচায় এক জোড়া মোরগ আর মুরগী রেখে তাগোরে কাজী ডাইক্যা বিয়া দিছে। কারন তার মতে বেগানা মুরগী বেগানা মোরগের লগে মেলামেশা কইরা যেই ডিম দেয় হেইডা কোন মতে হালাল হইতে পারে না। আর ডিম হালাল না হইলে মুরগীর বাচ্চা হালাল হওনের কোন চান্স নেই। অকাট্য যুক্তি। তাই সে হালাল মুরগী খাওনের ব্যবস্থা করেছে। আমার মনে হইত্যাছে এই সব মোল্লার মাথায় যদি এই কথাটা ঢুকায় দেওন যায় তাইলে তো আলু ভর্তাই হইবো আমাগো শেষ ভরসা।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×