somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মৃদুল শ্রাবন
আমি সেই নাবিকঃ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

মুখ ফুলে যাবার সমাধান: বেশী বেশী পানি খান।

২৫ শে জুন, ২০১৪ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছুটবেলায় আমার একটা এইম ইন লাইফ ছিল। আমি আঁতেল হইতে চাই না। কিন্তু ইদানিং কেন জানি মনে হচ্ছে আমি একটা আঁতেল হয়ে যাচ্ছি। আক্কোলসে নেহি সক্কোলসে। বঊ আমাকে আদর করে ভুটো ডাকে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমি ভুটো না। কিন্তু এই বিশ্বাসের গায়ে ফাটল দেখলাম যেদিন সিঙ্গাপুরের ভিসার জন্য ছবি তুলতে গেছি। এমনিতে সাড়ে এগারোটায় ঘুম থেকে উঠি। ডেক ক্যাডেট মিলন সেদিন একটু আগেই ডাকলো। ভিসার জন্য সবার ছবি তোলা হচ্ছে। সবারটা হয়ে গেছে শুধু আমি বাকি। আমি ফ্রেশ হয়ে নিচে নামলাম। ম্যাগনেট ক্লিপ দিয়ে বাল্কহেডের গায়ে সাদা চাদর লাগানো হয়েছে। আমার পোজ দিয়ে দাড়ালাম। ক্লিক করার পরে মিলন রে কইলাম দেহি কি তুলছো? ছবি পছন্দ হইলো না। কইলাম আবার তুল। আবার ক্লিক হল। আবার দেখলাম। খুব বাজে টাইপ ছবি উঠছে। পুরো মুখ ফোলা ফোলা। মানলাম ঘুম থেকে উঠলে এমনি মুখ ফোলা ফোলা লাগে তাই বলে এত? মিলনকে দিয়ে পাচছয়বার ক্লিক করাইলাম। কইলাম ভালো করে ছবি তুল, এমন মুখ ফোলা আসে কেন? মিলন মনে হয় বিরক্ত হচ্ছিল। কইলো, স্যার আপনার মুখ তো এমনিই ফোলা।

খ্যামা দিলাম। কিন্তু মাথার মধ্যে টেনশন ঢুকে গেল। ডিউটি শেষ করে আয়নার সামনে গিয়ে মনে হল আসলেই মুখে মাংশ জমেছে একটু। বিচ্ছিরি ব্যাপার। নিজেকে ড্যাসিং হ্যান্ডসাম বলেই জানি। যদি আলু হয়ে যাই তবে তো কেলেঙ্কারি হবে।

তাড়াতাড়ি গুগুল মামারে জিগাইলাম ব্যাপার কি? মামাই কইলো ভাগিনা বেশি বেশি পানি খাও। পানি কম খাইলে নাকি বডি মনে করে আমার দেহে পানি সরবরাহের এ্যবিলিটি কম। তাই সে ইমার্জেন্সির জন্য কিছু পানি জমিয়ে রাখে। এবং এই জমানো পানির বেশিরভাগ রাখে মুখে। এই কারনেই মুখ ফোলা ফোলা লাগে। আরেব্বাহ। কি মাইন্ডব্লোইং ব্যাপার। মুখ হইচে পানির কলস।

এই কাহিনি বউরে কইতেই হাসিতে লাফাতে থাকলো। বলে এইরকম মজার ব্যাখ্যা নাকি সে কখনো শোনেনি। গুগুল তোমারে ভাওতা দিসে।

কিন্তু আমার তা মনে হইলো না। খালি ইংলিশ টু বেঙ্গলী ট্রান্সসিলেট করতেই গুগল মামার মাথা একটু আওলায়া যায়। বাকি টাইমে তো ঠিকই দেখছি। তাই ডিশিসন নিয়া ফালাইছি আর কিপ্টামি কইরা পানি খামুনা। জাহাজে মিনারেল ওয়াটারের লিটার তেইশ টাকা। সো নো কিপ্টামি।

পুনশ্চ: গোপন সুত্রে খবর পাইছি বাসার পানির consumption বেড়ে গেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×