আমার জাহাজী লাইফে টিকে যাবার রহস্য
২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্রীজের এক কোনায় ঠেস দিয়ে ভাবত্যাছি আমি এই জাহাজী লাইফে টিকে গেলাম ক্যামনে। এই বিচ্ছিন্ন একটা সভ্যতায় মানিয়ে যাবার মতো কোন গুনগত বৈশিষ্ঠ ছিল না আমার। আমি ভালবাসতাম বৃষ্টি। আমি ভালবাসতাম প্রকৃতি। বিশাল এক প্রকৃতির মাঝে থেকেও আমি জানি জাহাজে কোন প্রকৃতি নেই। তাইলে আমি এখানে ক্যামতে...???
একসময় অলোয়েজ ক্লিন সেভড থাকতাম। ইদানিং যেন খোঁচা খোঁচা দাড়িতে নিজের বেশী ভালো লাগে। সেই দাড়ী চুলকাইতে চুলকাইতে আজ এই বিশাল সত্যটা আবিস্কার কইরা ফালাইলাম। সত্য মানে কি? এ এক বিশাল রহস্যের উন্মোচণ। আমার এই জাহাজী লাইফে সেটেল হয়ে যাওয়ার রহস্য।
ছোট বেলায় আমার মশারী ভীতি আছিল। প্রতি রাতে ঘুমুবার টাইমে আমাকে নিয়ে টানা হেচঁড়া পড়তো। মা আমার জন্য বিছানা রেড়ি কইর্যা আর আমাকে খুঁইজ্যা পাইতো না। আমি হয় দরজার আড়ালে না হয় খাটের তলায় লুকিয়ে থাকতাম। কারণ একটায়। মশারী। মশারীর ভেততে ঢুকলে আমার দম বন্ধ হয়ে আসতো। নিজেকে খাঁচায় বন্দী জানোয়ার বলে মনে হতো। কিন্তু শেষ পর্যন্ত বাবার চোখ রাঙানি সহ্য করতে না পেরে প্রতি রাতে জানোয়ার হয়ে ঘুমুতে যেতাম আমি।
জ্ঞান বুদ্ধি হবার পরে স্বাধীনভাবে এই জাহাজেই প্রথম বসবাস শুরু করি এবং আবিষ্কার করি এখানে বাবার চোখ রাঙানির ভয়ে আমাকে কোন খাচঁয় ঢুকে পড়তে হবেনা কারন এটা একটা নো মশা জোন। আজ বুঝলাম এটায় আসল রহস্য।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৪ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন