মাঝে মাঝে রক্তে বন্য উন্মাদনা জেগে ওঠে; এখনো
সাগরের জলে আত্মহুতি দিয়ে সে উন্মাদনা নেভাই
এ আমার ভালোবাসার শ্রদ্ধা- আমার বন্ধনের বেড়ি;
তোমার হৃদয়ের ঝাঁপি খুলে যেদিন ঢুকেছি একদম অন্দরমহলে
সেদিন থেকেই এ বন্যতা তোমার সে খাঁচায় বন্দী।
কোলাহলের মাঝে তোমাকে জড়িয়ে ধরার আকুলতা
আমার সভ্যতাকে ক্ষুন্ন করতে পারেনি সেটা তুমি জানো
তাই চিৎকার করে তোমাকে ভালোবাসি বলতে কোন
সংকোচ হবে না এই নির্জন তেপান্তরে
তবু তুমি জানতে চাইলে তোমাকে ভালোবাসি কিনা;
কি অমূলক প্রশ্ন তোমার!!
তাই ইচ্ছের ডানা তোমার কাঁধে লাগিয়ে দিলাম; তুমি
ভেসে যাও এবং দেখ আমার ভালোবাসার কোন
সীমানা খুজে পাও কিনা।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৪ ভোর ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




