তততততততততততততততততততততততততততত ঢাকা, মার্চ ২০০৪
অনেকদিন পর ...
মন ভালো তো! নাকি ভালো না? মন তো খারাপ হবেই-যখনতখন-আবার ভালোও হবে। হয়তো "মন খারাপ থাকা" বেশী থাকা ভালো।:-
কেনো মন খারাপ হয়, তাহলে কেনো মেঘ করে
ফুলদানিতে শুকিয়ে যায় ফুল,
কেনো আকাশ কাঁদে মুখ লুকিয়ে একা
নিথর বাড়ি ফেলে চোখের জল?
মানুষ আমি- পাথর হলেও মাঝে মাঝে দুঃখ পেতাম
তাই দুঃখ পাই, মন খারাপ হয়,
বলতে পারো কিসের এতো দুঃখটুঃখ
কিসের এতো মন খারাপ-
তাতে কিছু আমার করার নেই, করার নেই
যাই বলো, যা কিছুই না বলো, আমার দুঃখ হয়
মন খারাপ হয়.
সবার হয়, সব মানুষের হয়।
ক্যামেরা ভর্তি ফিল্ম নিয়ে ছবি তোলার পর যদি দেখো
একেবারে সাদা, একটিও ছবি ওঠেনি তাতে
কিংবা ডাকবাক্সে ফেলা সবগুলো চিঠি যদি
ভুল ঠিকানায় চলে যায়,
সারারাত টেলিফোনে কথা বলে
তারপর যদি শুনতে পাও রং নাম্বার, তাহলে?
তাহলেও মন খারাপ হবে না মানুষের-
পাথরেরও হয়, মানুষের হবে না?
মাত্র একখানা কবিতা দিয়েই পৃষ্ঠা পূর্ণ করে দিলাম। নিজের কবিতা হলেও একটা কথা ছিলো। এই না হলো আমার চিঠি লিখার ধরণ!!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


