না মানুষি বনে
সখি বল আমারে বল
কে পরালো আমার চোখে কলঙ্ক কাজল
আমি যার কাছে যাই সে আমারে কতো মন্দ বলে
আমার ইচ্ছা করে ডুইবা মরি নিজের চোখের জলে
সখি বল আমারে বল
কে পরালো আমার চোখে কলঙ্ক কাজল
আমি ঘর ছাড়িলাম বনে গেলাম, বনে মানুষ নাই
না মানুষি বনে যদি তোমার দেখা পাই
জংলা গাছে হাজার পাখি বন্ধু তুমি নাই
বন্ধু তুমি নাই নাই নাই কাছে নাই
বনের গাছ- সেও আমারে আজ মন্দ বলে
আমার ইচ্ছা করে ডুইবা মরি নিজের চোখের জলে
সখি বল আমারে বল
কে পরালো আমার চোখে কলঙ্ক কাজল
আমি বন ছাড়িলাম মাঠে গেলাম, মাঠে মানুষ নাই
না মানুষি মাঠে যদি তোমার দেখা পাই
খোলা মাঠের ঘূর্ণি হাওয়া ফিসফিসাইয়া কয়
"কলঙ্কিনী মেয়ে, পাশে কেউ থাকিবার নয়"
সইন্ধ্যাকালে বিরানমাঠে চিনের আগুন জ্বলে
আমার ইচ্ছা করে ডুইবা মরি নিজের চোখের জলে
সখি বল আমারে বল
কে পরালো আমার চোখে কলঙ্ক কাজল
আমি যার কাছে যাই সে আমারে কতো মন্দ বলে
আমার ইচ্ছা করে ডুইবা মরি নিজের চোখের জলে
বন্ধু বল আমারে বল
আমার চক্ষে কেন্ মাখাইলি কলঙ্ক কাজল
----------------------------------
কন্ঠঃ শাওন
কথাঃ হুমায়ূন আহমেদ
সুর ও সঙ্গীতঃ মকসুদ জামিল মিন্টু
==================================================
শুধু তুমি এলে না
কথা ছিলো একদিন চলে যাবো দূর নীল সীমানায়
এক ছুটে পার হয়ে যাবো সীমানা
কথা ছিলো একদিন তুলে নিয়ে সব মরুভূমি
ছুড়ে ফেলে দেবো সাগরের কিনারায়
কথা ছিলো সব সবুজ শুকিয়ে যাবার আগে
আগেই দেবো অমৃতের সন্ধান
শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না
শুধু তুমি এলে না
সময় খুঁজেছে যে তোমায়
কথা ছিলো একদিন তুমি আমি ...
---------------------------------
গায়কদলঃ ক্যাকটাস
============================================================
এইতো জীবন
একটা স্মৃতি আর একটা দুঃখ নিয়ে
আমার এই জীবন
কখনো কাঁদে আর কখনো হাসে
ভেঙে যাওয়া এই মন
এইতো জীবন
একাকী জীবন
ভেঙে যাওয়া মন
দেখে না স্বপন
বুক ভরা জ্বালা আর চোখ ভরা জল
তবু সেই জলে আর নেভে না অনল
রাতের আঁধারে ঢাকা এক আমার ভুবন
এইতো জীবন
একাকী জীবন
ভেঙে যাওয়া মন
দেখে না স্বপন
-সুর ও কন্ঠঃ রবিন
========================================
ভাঙে হৃদয়সীমা
মাঝে মাঝে মাঝরাতে
ঘুম ভেঙে যায়
পাশ ফিরে দেখি আমি
তুমি কাছে নাই
কী যে যন্ত্রণা
বোঝানো যাবে না
পাথরে পাথর
ভাঙে হৃদয়সীমা।
কতো স্বপ্নের মৃত্যু ঘটে
তুমিহীন রাতের নীরবতা
না বলা অনেক কথা
অশ্র" হয়ে ঝরে চোখের পাতায়
কী যে যন্ত্রণা
বোঝানো যাবে না
পাথরে পাথর
ভাঙে হৃদয়সীমা।
কোনো কাব্য হয় না লেখা
প্রেমহীন জীবনের ব্যর্থতা
অজানা কষ্টের ঝড়ে
ভেঙে যায় এই মন বিরহ ব্যথায়
কী যে যন্ত্রণা
বোঝানো যাবে না
পাথরে পাথর
ভাঙে হৃদয়সীমা।
- দ্যা মিস্ট
কন্ঠঃ ইকরাম
সুরঃ রবিন
=========================================
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৭ ভোর ৪:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


