কবিতার সত্যে
কবিতার সত্যে আমি একঝলক মিথ্যের বাতাস
লাগাই, কী পালটে যায় কবিতার সত্যে একদিনে
তাহলে সত্যের নেই সেই বুঝ, সেই দাঁড়সাঁতার,
সত্য নয় শিশু, নয় রাজনীতি, নয় মুথা ঘাস!
সত্যই নিষ্ঠুর- এই শুনে আসছি নিরবধিকাল
যেন সত্য আমাদের পূর্বপুরুষের পাটরানী,
শতাব্দীর একতীরে বসে শোনে, অন্যতীরে তাল
পড়ে ভাদ্রমাসে, হায় প্রকৃতি-প্রাক্তন রাজধানী!
সত্যকে হিঁচড়ে টেনে নিয়ে যাই গঙ্গার বাতাসে
গা জুড়োতে, তারপর কষে মারি দু্থগালে থাপ্পর
পোঁদের কাপড় তুলে ছেঁকা দিই দু্থপাটা মাংসের
উপরে কলকের দাগ; তৎক্ষণাৎ মিথ্যে হয়ে আসে-
বিপুল, অমিততেজা, জাহাঁবাজ সত্যের ভ্রুকুটি...
আমি উঠি, কবিতার হাত থেকে মুক্ত হই, উঠি, উঠে পড়ি ।।
- শক্তি চট্টোপাধ্যায়
প্রভু নষ্ট হয়ে যাই (১৯৭২)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






