ভাঙে হৃদয়সীমা
মাঝে মাঝে মাঝরাতে
ঘুম ভেঙে যায়
পাশ ফিরে দেখি আমি
তুমি কাছে নাই
কী যে যন্ত্রণা
বোঝানো যাবে না
পাথরে পাথর
ভাঙে হৃদয়সীমা।
কতো স্বপ্নের মৃত্যু ঘটে
তুমিহীন রাতের নীরবতা
না বলা অনেক কথা
অশ্রু হয়ে ঝরে চোখের পাতায়
কী যে যন্ত্রণা
বোঝানো যাবে না
পাথরে পাথর
ভাঙে হৃদয়সীমা।
কোনো কাব্য হয় না লেখা
প্রেমহীন জীবনের ব্যর্থতা
অজানা কষ্টের ঝড়ে
ভেঙে যায় এই মন বিরহ ব্যথায়
কী যে যন্ত্রণা
বোঝানো যাবে না
পাথরে পাথর
ভাঙে হৃদয়সীমা।
!@@!439272 !@@!439273
- দ্যা মিস্ট
কন্ঠঃ ইকরাম
সুরঃ রবিন
===========================
এইতো জীবন
একটা স্মৃতি আর একটা দুঃখ নিয়ে
আমার এই জীবন
কখনো কাঁদে আর কখনো হাসে
ভেঙে যাওয়া এই মন
এইতো জীবন
একাকী জীবন
ভেঙে যাওয়া মন
দেখে না স্বপন
বুক ভরা জ্বালা আর চোখ ভরা জল
তবু সেই জলে আর নেভে না অনল
রাতের আঁধারে ঢাকা এক আমার ভুবন
এইতো জীবন
একাকী জীবন
ভেঙে যাওয়া মন
দেখে না স্বপন
---------------
!@@!439340 !@@!439341
-সুর ও কন্ঠঃ রবিন
-----------------------------------------
রবিন- বন্ধু মানুষ। একটা ব্যান্ডের সাথে জড়িত। দারুণ গীটার বাজায়। সুর ও সঙ্গীতেও বেশ। ওর একটা গান দিলাম। ভালো লাগবে আশা করি। আর ইকরামের তো কথাই নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


