যেখানে মানুষের সীমানা ফুরোয়, সেখানেই শূন্যতার সূচনা। বিন্যাস ও নির্ধারণের সূত্র, দৃষ্ট ও মৃত বস্তুর পচন ও রূপান্তরের বিরুদ্ধে কোনো পরিকল্পনা রচনার সূত্র- এই তো মানুষের সীমানা। মানুষের সীমানা বাড়ে, কমে, তার আছে সংকোচ-প্রসার- তার ধমনীতে শক্তির প্রবাহ।
আর শূন্যতা সেখানেই বৃহত্তম, যেখানে মানুষ ছিলো- সেখানে নয়, যেখানে সে ছিলো না। নক্ষত্রমন্ডলগত যে-অন্তরিক্ষ, তা শূন্য নয়; কিন্তু একটা পোড়োবাড়ির মতো শোচনীয় শূন্যতা আর-কিছু নেই।
কিংবা কোনো কাজেই লাগলো না যে-চিন্তা।
নক্ষত্রমন্ডলীকে নিরীক্ষণ করে আমরা অনুভব করি এমন-এক শূন্যতা যা তাদের নয়।
(সংগ্রহ)
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




