এখন ওরা আমাকে ভরা শান্তিতে রেখে গেলো,
এখন ওরা আমার অনুপস্থিতিকে সহ্য করে নিয়েছে।
এবার আমি চোখ বুজতে যাচ্ছি।
আমি চাই কেবল পাঁচটা জিনিস,
বাছাই করা পাঁচটা শেকড়।
এক, সীমাহীন ভালোবাসা।
দুই, শরত।
পাতা ঝরা আর পাতা উড়ে যাওয়া ছাড়া
এ পৃথিবীতে আমার বেঁচে থাকাটাই অর্থহীন।
তিন, শান্ত সমাহিত শীত।
আমি ভালোবাসি বউ-নাচুনী বৃষ্টি
আর অসম্ভব শীতে আগুনের কোমল স্পর্শ।
চার, গ্রীষ্ম।
গোলগাল মসৃণ তরমুজের মতো নিটোল গ্রীষ্ম।
আর সবশেষে, তোমার চোখদুটো।
তোমার দুচোখের ঘন পল্লব ছাড়া আমি কিছুতেই ঘুমোতে পারি না।
তোমার দুচোখের আয়ত দৃষ্টি ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারি না।
এমন কি আমি বসন্তের সাথেও চুক্তি করতে পারি
যদি তোমার চোখদুটো অনুক্ষণ আমাকে আগলে রাখে।
কেবল এইটুকুই চাই,
আর কিছু নয়, এই-ই আমার সব চাওয়ার শেষ।
এখন ওরা ইচ্ছে করলে চলে যেতে পারে।
ছুটি নিচ্ছি- আবার নতুন করে জন্ম নেবো বলে।
___সংক্ষিপ্ত এবং আংশিক।
মূলঃ- পাবলো নেরুদা
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৭ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


